ঢাকা |
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০১৬
এম. মছব্বির আলী/ ফয়জুল হক শিমুল : কুলাউড়ায় পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ পপি ও রিয়া নামের ৬ষ্ট শ্রেণীর দুই স্কুল ছাত্রী ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার তাদেরকে উদ্ধার করা হয়েছে। ঢাকার শাহজাহানপুর থানার একজন পুলিশ কর্মকর্তার সাথে মেয়ে দু’টির তোলা ছবি যেগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার পর রাত আড়াইটায় ঢাকা মেট্রোপলিটনের শাহজাহানপুর থানার ওসির সাথে যোগাযোগ করলে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। তবে, তিনি ঘুমে থাকায় বিস্তারিত কিছু জানাতে পারেননি। তিনি বলেন, ‘দু’টি মেয়ে উদ্ধার হয়েছে। তবে এখন বিস্তারিত কিছু জানাতে পারবো না। ঘুমে আছি।’ জানা গেছে, ১১ জুলাই সোমবার কুলাউড়া পৌর এলাকার রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী পপি রানী চন্দ (১১) ও রিয়া বেগম (১২) পরীক্ষা দিতে বের হয়। তারা দু’জনই শহর সংলগ্ন কুলাউড়া গ্রামের বাসিন্দা। ওইদিন দুপুর ১টায় পরীক্ষা দেয়ার জন্য বাড়ি হতে বের হলেও পরীক্ষায় যায়নি। বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত তাদের পরীক্ষার সময়সীমা ছিল। সন্ধ্যায় বাড়ি না ফেরায় উদ্বিগ্ন অভিভাবকরা বিভিন্ন স্থানে খোঁজ নেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান, পপি এবং রিয়া পরীক্ষা হলে যায়নি। এ ব্যাপারে রাতে কুলাউড়া থানায় দু’টি পৃথক জিডি করা হয়েছে (জিডি নং ৪৩০ ও ৪২৮ তারিখ: ১১/০৭/২০১৬ইং)। এদিকে, গতকাল মঙ্গলবার দুপুরের দিকে একজন গৃহপরিচারিকা বিদ্যালয়ের সংলগ্ন উপজেলা কমপ্লেক্স হতে কুড়িয়ে পাওয়া পপির স্কুল ড্রেস বিদ্যালয়ে এনে জমা দেন। জানা যায় পপির স্কুল ড্রেসটি ছেঁড়া ছিল।
এদিকে থানায় সাধারন ডায়রীর পর নড়েচড়ে বসে কুলাউড়া থানা পুলিশ। নিখোঁজদের উদ্বারে ব্যাপক তৎপরতা চালায়। কুলাউড়া রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজে পুলিশ সন্ধান পায় নিখোঁজ স্কুলছাত্রী দু’জনের। সিসিটিভি ফুটেজে চেহারা দেখা যায় দু’জন পপি চন্দ্র (১২) ও রিয়া আক্তার (১২)। ফুটেজে দেখা যায়, এই দুই কিশোরী রেল স্টেশনের দিকে হেঁটে যাচ্ছে।
রাত ১১টায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামছুদ্দোহা পিপিএম জানান, মেয়ে দুটির সন্ধান পাওয়া গেছে ঢাকার শাহাজানপুর থানায় ওরা রয়েছে। মেয়ে দুটির পরিবারের লোকজন নিয়ে ওসি মোঃ শামছুদ্দোহা পিপিএম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার রাতেই ঢাকার উদ্দ্যেশ্যে কুলাউড়া ত্যাগ করে ছেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।