ঢাকা |
প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৬
স্টাফ রিপোর্টার: নিখোঁজের দুই মাস পর কুলাউড়া উপজেলার চাতলাপুর সীমান্ত এলাকা থেকে মঙ্গলবার বিকেলে দিলীপ পার্শী নামের এক চা-শ্রমিকের মাথার খুলি ও হাড় উদ্ধার করেছে পুলিশ। দিলীপের (৩০) বাড়ি উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা-বাগানের বাজারটিলা এলাকায়।
পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিলীপ ও রাধেশ্যাম ভর (৩৫) নামের চাতলাপুর বাগানের আরেক শ্রমিক প্রায় দুই মাস আগে নিখোঁজ হন। এর কিছুদিন পর চাতলাপুর সীমান্তের ভারতীয় এলাকার জঙ্গলে হাত-পা বাঁধা ও গলায় রশি দিয়ে গাছে ঝুলিয়ে রাখা রাধেশ্যামের লাশ উদ্ধার করে দেশটির পুলিশ।
২৭ জানুয়ারী মঙ্গলবার দুপুর ১২টার দিকে কয়েকজন শ্রমিক চাতলাপুর সীমান্তে বাংলাদেশ অংশের জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়ে একটি মাথার খুলি ও কয়েকটি হাড় পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা বিষয়টি বিজিবির চাতলাপুর ক্যাম্পের কর্মকর্তাদের জানান। বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশ খুলি, দুটি হাড় ও একটি প্যান্ট উদ্ধার করে। খবর পেয়ে তাঁর বাবা শ্যামসুন্দর ও মা নমিতা পার্শী সেখানে ছুটে গিয়ে প্যান্টটি দেখে দেহাবশেষ দিলীপের বলে শনাক্ত করেন।
এ বিষয়ে জানতে চাইলে কুলাউড়া থানার এস আই জহিরুল ইসলাম তালুকদার বলেন, ‘দিলীপের স্বজনেরা তাঁর দেহাবশেষ প্রাথমিকভাবে শনাক্ত করেছেন। ময়নাতদন্তের জন্য দেহাবশেষ মৌলভীবাজারের ২৫০ শয্যার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য আলামত সংরক্ষণে মৌলভীবাজারের সিভিল সার্জনকে বলা হয়েছে। অপমৃত্যুর মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।