কুলাউড়ায় দুলাভাইর হাতে শ্যালিকা খুন

প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, মে ২৪, ২০১৭

কুলাউড়ায় দুলাভাইর হাতে শ্যালিকা খুন

বিশেষ প্রতিনিধি : কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামে ২৩মে মঙ্গলবার সকালে পারিবারিক কলহে দুলাভাইর হাতে শ্যালিকা হত্যা ও স্ত্রী-সন্তানকে গুরুতর আহত করার খবর পাওয়া গেছে। জানা যায়, কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের আলাউদ্দীনের ছেলে সালাউদ্দীন বছর-দুয়েক আগে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামের মৃত মছলু মিয়ার মেয়ে রায়না বেগমকে (২২) বিয়ে করে। তাদের দাম্পত্য জীবনে মাছুম মিয়া নামে ৬ মাসের একটি ছেলে সন্তান রয়েছে। কিছুদিন যাবৎ পারিবারিক কলহে স্ত্রী রায়না বেগম পাবই গ্রামে বাবার বাড়ি রয়েছে। সোমবার সন্ধ্যায় স্বামী সালাউদ্দীন শ্বশুর বাড়ি এসে রাত্রিযাপন করে মঙ্গলবার সকালে স্ত্রী সন্তানকে নিয়ে যেতে চাইলে এ নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে স্বামী সালাউদ্দীনের হাতে থাকা ছোরা দিয়ে কুপিয়ে শ্যালিকা মনি বেগম (১৬) কে হত্যা ও স্ত্রী রায়নাসহ শিশু সন্তান মাসুককে আহত করে। ঘটনার খবর পেয়ে বাড়ির লোকজন ও গ্রামবাসী এসে পাষন্ড স্বামীকে আটক ও আহত স্ত্রী রায়নাসহ শিশু সন্তান মাসুমকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করে। পরে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাষন্ড স্বামী সালাউদ্দীনকে ছোরাসহ গ্রেফতার করে।

এই সংবাদটি 406 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ