ঢাকা |
প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, মে ১৪, ২০১৭
বিশেষ প্রতিনিধি: কুলাউড়ায় বিদ্যুৎ বিভাগের একটি ট্রান্সফরমারে বড় ধরনের অগ্নিকান্ডের ঘটনা থেকে রক্ষা পেলো স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। ঝুঁকিপূর্ণ ট্রান্সফরমার মেরামতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সীমাহীন গাফিলতি ও অবহেলার কারণে প্রতিনিয়ত এমন দূর্ঘটনা ঘটছে বলে শোনা যাচ্ছে। ঘনঘন অগ্নিকান্ডের ঘটনায় ব্যবসায়ীরা বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতাহারের দাবী জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ মে শনিবার দুপুরের দিকে শহরের প্রাণকেন্দ্র পৌর ভবনের সম্মুখে বিদ্যুৎ বিভাগের শহরের ফিডারের আওতাধীন ৩৩ কেবি লাইনের ঝুঁকিপূর্ণ ট্রান্সফরমারে স্থাপন খুঁটিতে বাঁশে হঠাৎ আগুন দেখে পথচারীরা দৌড়ঝাঁপ শুরু করেন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে খবর দিলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস কর্মীরা ট্রান্সফরমারের আগুন নিয়ন্ত্রনে আনলে বড় ধরনের অগ্নিকান্ডের কবল থেকে রক্ষা পায়। যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। এদিকে আগুন নিয়ন্ত্রনের সময় উত্তরবাজার সড়কের যানবাহন প্রায় আধাঘন্টা বন্ধ ছিলো। রাস্তার দুইপাশে যানজটের সৃষ্টি হতে দেখা যায়।
ঘটনার পরে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন বাসিন্দারা জানান, ঝুঁকিপূর্ণ ট্রান্সফরমারটি পঁচা বাঁশ দিয়ে কোন রকম টিকে রাখা হয়েছে। যে কোন সময় বড় ধরনের অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে আশংকায় রয়েছেন।
এ ব্যাপারে কুলাউড়া বিদ্যুৎ ও বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নানের কাছে মোবাইলে ফোনে অগ্নিকান্ডের খবর জানতে চাইলে তিনি বলেন, লোকবল সংকটের কারনে ঝুঁকিপূর্ণ ট্রান্সফরমার মেরামত করা সম্ভব হচ্ছে না। তিনি আরো বলেন, অগ্নিকান্ডের কবল থেকে রক্ষা পাওয়া ট্রান্সফরমার সরেজমিন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।