কুলাউড়ায় গৃহবধুর লাশ উদ্ধার

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৬

কুলাউড়ায় গৃহবধুর লাশ উদ্ধার

সংবাদদাতা : কুলাউড়ার কাদিপুরে নিখোঁজের ২ দিন পর ১১ মার্চ শুক্রবার সকালে পান্না বেগম (১৯) নামক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানায় সূত্র জানা যায়, ৯ মার্চ বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন কাদিপুর ইউনিয়নের পূর্ব মনসুর গ্রামের তাহের আলীর কলোনির বাসিন্দা জুয়েল মিয়ার স্ত্রী পান্না বেগম। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে মনসুর গ্রামের একটি পুকুরে তার মৃতদেহ ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠায়।
কুলাউড়া থানার এসআই জহিরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে পান্নার মৃত্যুর কোন কারণ এখনও জানা যায়নি। মৃতদেহে কোনো আঘাতের চিহ্নও ছিল না। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি 360 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ