ঢাকা |
প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৬
কুলাউড়া থেকে নিজস্ব সংবাদদাতা : কুলাউড়া থানা পুলিশ ব্রাহ্মনবাজার এলাকায় বৃহস্পতিবার বিশেষ অভিযান পরিচালনা করে ৫ প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার করেছে।
জানা যায়, কুলাউড়া থানাধীন ব্রাহ্মনবাজার এলাকায় একদল প্রতারক শ্রেণীর লোক মেকি পণ্য প্রস্তুত করে অবৈধ উপায়ে ক্রয়-বিক্রয় করার গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আবু আল মামুন সঙ্গীয় অফিসার এসআই জহিরুল ইসলাম তালুকদার, এএসআই মাসুদ আলম, এএসআই মহিন উদ্দিনসহ একদল পুলিশ তাৎক্ষনিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত ৫ প্রতারক চক্রকে একটি প্রাইভেটকারসহ গ্রেফতার করেন ও তাদের তল্লাশী করে নকল পণ্য ট্রাভেলস ব্যাগের ভেতর হতে কালো কসটেপ দ্বারা মোড়ানো ১টি সাদা প্লাস্টিকের নকল পন্য বক্স কালো কসটেপ দ্বারা মোড়ানো এবং গোলাকৃতির মুখ বন্ধ সাদা প্ল¬াস্টিকের চোঙ্গার ভেতরে ইংরেজিতে তঙঘঊ অঘঘঅ লেখা ১টি তামাটে কালারের মুদ্রা ও উক্ত বক্সের বাইরের অংশের দু’পাশে ইংরেজিতে ঐঊজওঞঅএঊ লেখা স্টিকার এবং বক্সের উপরিভাগের’ ভেতরের অংশে টঝঅ ওয়ান ডলারের এক পাশে কাটা অংশ পেষ্ট করা অবস্থায় উদ্ধার ও প্রতারনাকৃত বিক্রয়লব্ধ ১লাখ ৬৩ হাজার টাকাসহ নেভী ব্লু রংয়ের প্রাইভেটকার (রেজিঃ নং- চট্ট মেট্রো-গ-১১-০০৬৯) জব্দ করেন। পুলিশ জানায় আসামীরা ভিন্ন ভিন্ন এলাকা হতে অত্র এলাকায় একত্রিত হয়ে দীর্ঘদিন যাবৎ মেকি পন্য প্রস্তুত করে প্রতারনার মাধ্যমে অসহায় লোকদের সর্বস্ব নিয়ে পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা জেলার কোতয়ালী থানার কালিবাজার ইউপির মনশাসন নিবাসী মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ আবু তাহের (৫৫), সিলেট জেলার গোয়াইনঘাট থানার লেংগুরা নিবাসী হাজী জনাব আলীর ছেলে হেলাল উদ্দিন (৫২), যশোর জেলার কোতয়ালী থানার নীলগঞ্জ সাহাপাড়া নিবাসী মৃত আতাউর রহমানের স্ত্রী বর্তমানে ঢাকার ভাটেরা থানার বটঘাট নুরেরছালা বাজার সুমাইয়াদের বাড়ীর ভাড়াটিয়া শাহনাজ পারভীন (৪০), কুলাউড়া থানার ইসলামাবাদ নিবাসী মৃত রব্বান মিয়ার ছেলে স্বপন মিয়া (২৮) ও সুনামগঞ্জ জেলার দক্ষিন সুনামগঞ্জ থানার হাসারচর নিবাসী তকদির হোসেনের ছেলে মোঃ আলীনুর (২৮) এ ব্যাপারে কুলাউড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।