ঢাকা |
প্রকাশিত: ৫:১৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০১৬
বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীসেচ্ছাসেবক লীগের কুলাউড়ার কর্মধা ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের ৪৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটির অনুমোদন দেন কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক অজয় দাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছয়ফুর রহমান ছয়ফুল ও যুগ্ম আহ্বায়ক হোসেন মনসুর উদ্দিন। কমিটিতে সাবেক যুগ্ম আহ্বায়ক সানু মিয়াকে আহ্বায়ক, আব্দুল কাইয়ুমকে সাধারণ সম্পাদক, জসীম উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক ও সোহেল আহমদকে সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়। এর আগে ২৪ সেপ্টেম্বর ইউনিয়ন কমিটি গঠনের লক্ষে এক সভা কাঁঠালতলী বাজারে অনুষ্ঠিত হবে। সভায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আসফাক আহমদের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক সানু মিয়া পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অজয় দাস। বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছয়ফুর রহমান ছয়ফুল ও যুগ্ম আহ্বায়ক হোসেন মোহাম্মদ মনসুর উদ্দিন, আবুল বাশার, রাজন দেব, কর্মধা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মুজিবুল হক হারুন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক ফয়জুর রহমান ফয়েজ, কর্মধা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মঞ্জুরুল আলম জুসেফ, রাসেল আহমদ প্রমুখ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।