ঢাকা |
প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৬
বিশেষ প্রতিনিধি: কুলাউড়া থানার এসআই জহিরুল ইসলাম তালুকদার মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে এওয়ার্ড পেয়েছেন। মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল এর কাছ থেকে ১৩ অক্টোবর বৃহস্পতিবার জেলার উর্ধতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্টিত মাসিক কল্যাণ সভায় গ্রেফতারীসহ সাজা পরোয়ানা, নিয়মিত মামলার আসামীসহ ডাকাত গ্রেফতার, মামলা নিস্পত্তি, নন এফআইআর প্রসিকিউশন দাখিল, বন্দুক চেকিং, অবৈধ মাদক উদ্ধারসহ আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখায় তিনি জেলার শ্রেষ্ঠ অফিসার এর সনদ ও অর্থ পুরস্কার গ্রহন করেন। এনিয়ে তিনি ৪র্থ বারের মত শ্রেষ্ঠ অফিসারের এওয়ার্ড লাভ করেছেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ (ডিএসবি) মোহাম্মদ আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রওশুনুজ্জামান প্রমুখ। হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার পশ্চিমভাগ নিবাসী জহিরুল ইসলাম তালুকদার বিগত ২০১৩ সালে পুলিশ বিভাগে এসআই পদে যোগ দিয়ে বিভিন্নস্থানে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত ও ১ ছেলে সন্তানের জনক। তিনি সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আগামীতে দেশ সেরা পুলিশ কর্মকর্তা হওয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।