ঢাকা |
প্রকাশিত: ৫:৩৪ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০১৭
পাবনা ব্যুরো অফিস :
নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্য তিন কৃতী নারী পেয়েছেন ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা-২০১৬’। এই তিন নারী হলেন সাংবাদিকতায় লাইলী বেগম, হিতৈষী শাখায় মুক্তিযোদ্ধা ও লেখক রমা চৌধুরী আর ব্যবসায় উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়েছেন নারী কৃষক ঈশ্বরদীর নুরুন্নাহার বেগম।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে এই তিন নারীকে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড সম্মাননা দিয়েছে। এই তিন নারীর কীর্তি হলো—লাইলী বেগম সংগীত শিক্ষা, কৃষি যোগাযোগব্যবস্থা এবং অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনযুদ্ধ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করেছেন।
নিজের লেখনীর মাধ্যমে একক সংগ্রামে দেশের মানুষের কাছে স্বাধীনতার বাণী পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিরলস কাজ করে যাচ্ছেন রমা চৌধুরী।
আর পাবনার ইশ্বরদীতে কৃষিক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জনকারী নুরুন্নাহার বেগম। তিনি জাতীয় স্বর্ণপদকও পেয়েছেন।
অনুষ্ঠানের এই তিন কীর্তিমতীর হাতে ক্রেস্ট ও ১ লাখ টাকা করে তুলে দেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, কথাসাহিত্যিক ও কালের কণ্ঠ-এর সম্পাদক ইমদাদুল হক মিলন, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকার সভাপতি নিহাদ কবির এবং বেসরকারি সংস্থা জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান করভি রাখশান্দ।
অঞ্জন চৌধুরী স্বাগত বক্তৃতায় বলেন, এ ধরনের সম্মাননা ভবিষ্যতে নারীদের আরও উদ্বুদ্ধ করবে। তিনি বলেন, স্কয়ারে ২৫ শতাংশ কর্মী নারী। নারীদের এগিয়ে যাওয়ার পথে সবাইকে যার যার অবস্থানে থেকে সহায়তা করতে হবে, নারীদের পাশে থাকতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, নিহাদ কবির প্রমুখ। সংগীত পরিবেশ করেন তপন চৌধুরী।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।