কিসমতপ্রতাপুরস্থ বাজিতপুর শ্রমজীবী কল্যাণ সমিতির উপবৃত্তি প্রদান

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০১৭

কিসমতপ্রতাপুরস্থ বাজিতপুর শ্রমজীবী কল্যাণ সমিতির উপবৃত্তি প্রদান


রাজশাহী বিভাগীয় চীফ:
৭ মার্চ বিকেলে পাবনা শহরের কিসমতপ্রতাপুরস্থ বাজিতপুর শ্রমজীবী কল্যাণ সমিতির উদ্যোগে উপবৃত্তি প্রদান অনুষ্ঠান সমিতির মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সমিতির সহ-সভাপতি আনোয়ার হোসেন সরকার মঞ্জুর সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী দোহার পরিচালনায় বাজিতপুর শ্রমজীবী কল্যাণ সমিতি এবং ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম রবির পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী ৫১ জন ছাত্র-ছাত্রীর মধ্যে উপবৃত্তি (১ বছর মেয়াদী) প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রুহুর আমিন। বিশেষ অতিথি ছিলেন পাবনা পৌরসভার ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. তরিকুল ইসলাম রায়হান, সমাজ সেবা অফিসার খন্দকার মাসুদ রানা, ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম রবি। উপস্থিত ছিলেন সমিতির সহ-সাধারণ সম্পাদক নবীর উদ্দিন মাস্টার, আফতাব হোসেন, নুরুন্নাহার বেগম, ইকবাল খান, আওয়াল হোসেন, হাবিব হোসেন, অফিস সহকারী রাশেদা আলী, নার্গিস আক্তার, মাহমুদা বিশ্বাস, রাকিবুল ইসলাম, পলি খাতুন, আলিফ হোসেন, বাবুল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । অনুষ্ঠানের শুরুতে প্রধান ও বিশেষ অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। পবিত্র কোরআন তেলওয়াত করেন পাবনা জেনারেল হাসপাতাল জামে মসজিদের পেশ ঈমান মাওলানা মো. ইউনুছ আলী খান। গিতা পাঠ করেন শিক্ষক পিনাকী রায়। সমস্ত অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সমিতির হিসাবরক্ষক ডা. শেখ মোজাহার আলী বাবলু, হিসাবরক্ষক উপদেষ্টা মো. দুলাল হোসেন।

এই সংবাদটি 565 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ