কিশোর ওয়াহিদের ৪ খুনি জেলহাজতে ।। কাঁচি দিয়ে ঘাড় কেটে মৃ্ত্যু নিশ্চিত করে খুনিরা

প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০১৬

কিশোর ওয়াহিদের ৪ খুনি জেলহাজতে ।। কাঁচি দিয়ে ঘাড় কেটে মৃ্ত্যু নিশ্চিত করে খুনিরা

বিয়ানীবাজার উপজেলা পূর্ব মুড়িয়া পাতারিপাড়া এলাকার কিশোর ওয়াহিদের ৪ খুনিকে আদালত জেলহাজতে প্রেরণ করেছেন। বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধি দেয়ার পর আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। তারা  দিয়ে ওয়াহিদের কাঁচি ঘাড় কেটে মৃত্যু নিশ্চিত করে বলে আদালতকে জানায়।
আদালতে চার খুনি তিনজন স্বীকারোক্তিমুলক জবানবন্ধিতে বলেন, ওয়াহিদকে ভালবাসতেন একই গ্রামের শিউলি। শিউলিকে ভালবাসতেন প্রতিবেশী সায়েম উদ্দিন। কিন্তু শিউলি সায়েমকে ভাল না বাসায় ত্রিভূজ প্রেমের দ্বন্দ্বে ওয়াহিদকে হত্যা করেন সায়েম ও রেজাউলসহ ছয় বন্ধু। হত্যার পর মরদেহ হাওরের ধানক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৪র্থ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এভাবেই আব্দুল ওয়াহিদ হত্যার লোমহর্ষক বর্ণনা দেন গ্রেফতারকৃতরা।
তারা হলেন- বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের পূর্ব মুড়িয়া পাতারিয়া গ্রামের রেজাউল করিম, রাসেল আহমদ ও আতিকুর রহমান। আদালতে ওই তিন আসামির জবানবন্দি রেকর্ড করেন বিচারক ফারজানা সুমো চৌধুরী।
তাদের জবানবন্দির বরাত দিয়ে আদালত সূত্র জানায়, প্রতিবেশী শিউলি ও ওয়াহিদের সম্পর্ক মেনে নিতে পারেননি সায়েম। পরিকল্পিতভাবে গত সোমবার (৩১ অক্টোবর) রাতে ওয়াহিদকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যান তারা।
পাতারিয়া হাওরের ধানি জমিতে নেওয়ার পর ছুরিকাঘাত করে ও কাঁচি দিয়ে ঘাড়ের রগ কেটে ওয়াহিদের মৃত্যু নিশ্চিত করা হয়। পর মরদেহ ধানক্ষেতে ফেলে পালিয়ে যান তারা। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা করেন সায়েম ও রেজাউল। এছাড়া রাসেল আহমদ, আতিকুর রহমান, রাজু আহমদ ও অজ্ঞাতনামা আরেকজন হত্যাকাণ্ডে অংশ নেন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জবানবন্দি নেওয়ার জন্য আসামিদেরকে আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বিয়ানীবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল ইসলাম। সন্ধ্যা ৬টায় জবানবন্দি শেষে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তা।
প্রসঙ্গত, মঙ্গলবার (০১ নভেম্বর) সকালে পাতারিপাড়া হাওরের ওই ধানক্ষেত থেকে ওয়াহিদের মরদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার (০২ নভেম্বর) নিহতের বাবা আব্দুল মান্নান চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় দায়েরের পর রেজাউল, রাসেল আহমদ, আতিকুর রহমান ও রাজু আহমদকে গ্রেফতার করে পুলিশ।

এই সংবাদটি 419 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ