ঢাকা |
প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৭
পটুয়াখালীর দশমিনা উপজেলায় আপত্তিকর ভিডিও বানিয়ে এক মাদ্রাসাছাত্রীকে বিয়ে করার ফাঁদ পাতে তার বাবার বয়সী বেয়াই। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বহরমপুর ইউনিয়নের দাখিল পরীক্ষার্থীর ছবি এডিটের পর আপত্তিকর এনিমেশন ভিডিও তৈরি করে তিন সন্তানের জনক আমির হোসেন। এ ভিডিও দেখিয়ে সে ওই ছাত্রীকে জিম্মি করে বিয়ের চাপ দেয়।
বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর চাপের মুখে একই ইউনিয়নের নেহালগঞ্জ গ্রামের মৃত খালেক মৃধার বড় ছেলে আমির হোসেন তার সংরক্ষণে থাকা ১০টি এমিনেশন করা আপত্তিকর ছবি দেখিয়ে দীর্ঘ ছয় বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে বলে দাবি করে।
এছাড়া বিভিন্ন সময় ধারণ করা ভিডিও রয়েছে বলে উপস্থিত সকলকে জানান আমির হোসেন।
স্থানীয়দের কাছে খবর পেয়ে ভিডিও এবং ছবিসহ তাকে আটক করে পুলিশ।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে আমির হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
ওই ছাত্রীর বাবা জানান, ২০১০ সালে সেনাসদস্য নেহালগঞ্জ গ্রামের আবদুল জলিলের সঙ্গে তার বড় মেয়ের বিয়ে হয়। জলিলের বড় ভাই আমির হোসেন ঘৃণ্য পরিকল্পনা চরিতার্থ করতে এসব ছবি এডিটিং করে প্রচারণা চালায়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।