কিশোরীকে ওয়ারড্রপে লুকিয়ে রাখল ধর্ষক!

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৭

রাজধানীর শ্যামপুরে কিশোরীকে ধর্ষণের পর বাসার ওয়ারড্রপের ভেতর লুকিয়ে রাখে এক যুবক।

শনিবার এ ঘটনার পর মঙ্গলবার ওই যুবককে আসামি করে থানায় মামলা করেছেন কিশোরীর বাবা। এর পর ওই যুবককে গ্রেফতার করে বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

এদিকে বুধবার দুপুরে ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার-ওসিসিতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত যুবকের নাম সোহেল মুন্সি (৩০)। তিনি শ্যামপুর এলাকায় ভাড়া থাকেন।

শ্যামপুর থানার এসআই শিমুল কুমার মহন্ত জানান, শ্যামপুরের একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকেন কিশোরীটির পরিবার। তাদের পাশের ভাড়াটিয়া সোহেল মুন্সি গত শনিবার ওই কিশোরীকে বাসায় নিয়ে ধর্ষণ করে।

পরিবারের লোকজন কিশোরীকে খুঁজতে থাকলে সোহেল মুন্সি তাকে একটি ওয়ারড্রপের ভেতর লুকিয়ে রাখে। একপর্যায়ে ওই কিশোরী বেরিয়ে এসে বাবা মার কাছে বিষয়টি খুলে বলে।

এরপর মঙ্গলবার ওই কিশোরীর বাবা থানায় মামলা করলে অভিযুক্ত সোহেল মুন্সিকে গ্রেফতার করা হয় বলে জানান এসআই শিমুল।

এই সংবাদটি 404 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ