কিভাবে গ্রেফতার হলো `কিলার শামীম’

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, মে ২৬, ২০১৮

কিভাবে  গ্রেফতার হলো `কিলার শামীম’

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল মুন্সি এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত)  মোঃ জাহিদুল হক এর নেতৃত্বে এসআই/সুরঞ্জিত কুমার দাস ও এএসআই/বিরাজ কুমার পাল গণ, বিয়ানীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী সহিব উদ্দিন সৈবন হত্যা মামলায় পূর্বের গ্রেফতারকৃত আসামী জাকির হোসেন এর স্বীকারোক্তি মতে ও বিশেষ টেকনোলজি ব্যবহারের মাধ্যমে গত ২৫/০৫/২০১৮খ্রিঃ তারিখ নেত্রকোনা সদর থানাধীন শিমুলআটি সাকিনের সাদির বিশ^াসের বাড়ীতে অভিযান করিয়া সাদির বিশ^াসের পুত্র শামীম বিশ^াস (২০) কে সৈবন হত্যা মমালার সন্ধিগ্ধ আসামী হিসাবে হাতে নাতে গ্রেফতার করে বিয়ানীবাজার থানায় নিয়া আসেন। ধৃত আসামী শামীম কে জিজ্ঞাসাবাদে সে সহিব উদ্দিন সৈবন হত্যাকান্ডের সহিত প্রত্যক্ষভাবে জড়িত থাকার বিষয়ে এবং সম্পূর্ন অপরাধ প্রক্রিয়া স্বীকার করে। আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বিয়ানীবাজার থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে শামীম বিশ্বাসকে গ্রেফতার পরবর্তী ঘটনার সহিত জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।বলে জানানো হয়।

এই সংবাদটি 664 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ