ঢাকা |
প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০১৭
ডি এম আব্দুল্লাহ আল মামুন শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে আজ বুধবার ইউনিয়নের পূনর্বাসিত ভিক্ষুকদের নিয়ে কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের হলরুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস এম আব্দুর রউফ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: কামরুজজামান।
খুলনা বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার জনাব মোঃ আবদুস সামাদ স্যারের মহান উদ্যোগে ও মাননীয় জেলা প্রশাসক জনাব আবুল কাশেম মোঃ মহিউদ্দিন স্যারের নির্দেশনা মোতাবেক এ উপজেলার ভিক্ষুকদের পুনর্বাসন পরবর্তী অবস্থা পর্যালোচনা, সক্ষমতা উন্নয়ন, স্থায়ী পুনর্বাসন এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য আজকের এই ইফতারের আয়োজন করা হয়।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস এম আব্দুর রউফ। দৈনিক দক্ষিণের কণ্ঠস্বর এর সম্পাদক ডি এম আব্দুল্লাহ আল মামুন, কাশিমাড়ী ইউপি সচিব আব্দুস সবুর, জাহাংগীর কবির লাকি, ইউপি সদস্যা পাপিয়া হক, ইউপি সদস্যা ইসমতারা বীথি প্রমূখসহ কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের সকল সদস্য/ সদস্যাবৃন্দ।
উক্ত ইফতার মাহফিলে ইফতারের পূর্বে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মতিউর রহমান।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।