কাশিমাড়ীতে পূণর্বাসিত ভিক্ষুক ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০১৭

কাশিমাড়ীতে পূণর্বাসিত ভিক্ষুক ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

ডি এম আব্দুল্লাহ আল মামুন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
রোববার সকাল ১১ টায় জয়নগর আল-ইত্তেহাদ ট্রেডার্স ও জয়নগর প্রি-ক্যাডেট স্কুলের যৌথ আয়োজনে পূণর্বাসিত ভিক্ষুক ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

সাবেক ইউপি সদস্য মোঃ নূর মোহাম্মদ সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস,এম আব্দুর রউফ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক এস,এম আবুল হোসেন, আ.লীগ নেতা এস,এম সানাউল্যাহ, মোঃ হাবিবুল্যাহ পাড়, অবসর প্রাপ্ত পুলিশ সদস্য টিএম সোহরাব হোসেন, গোলাম সারোয়ার, সমাজ সেবক আনোয়ার হোসেন, আ.লীগ নেতা ইয়াহিয়ার রহমান খোকন, শ্যামনগর উপজেলা তাতী লীগের সভাপতি মেহেদী মারুফ, অনলাইন দৈনিক দক্ষিণের কণ্ঠস্বর এর সম্পাদক ডি এম আব্দুল্লাহ আল মামুন, ইউপি সদস্য জহুর মোল্যা, রাজগুল সরদার, আ.লীগ নেতা আব্দুল মাজেদ সরদার প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন ঢালী।

এই সংবাদটি 443 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ