ঢাকা |
প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৬
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি আব্দুল কাদির রাজু :
সিলেটের বিয়ানীবাজার উপজেলার কালাইউরায় দুই দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আল-ইহসান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কালাইউরা, বিয়ানীবাজার, সিলেটের উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হবে।
আগামী ১৭ জানুয়ারি (শনিবার) কালাইউরা সোনাতলা মাঠে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১৮ জানুয়ারি (রোববার) অনুষ্ঠিত হবে বৃহৎ তাফসীরুল কুরআন মাহফিল।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ১৭ জানুয়ারি শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম অধিবেশন (মহিলা সমাবেশ) এবং বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে তাফসীর পেশ করবেন দেশের খ্যাতনামা ইসলামি চিন্তাবিদ ও আলেম ওলামাগণ।
মাহফিলে প্রধান তাফসীর পেশ করবেন ঢাকার প্রখ্যাত মুফাসসিরে কুরআন হযরত মাওলানা সাবিক বিন লোকমান। এছাড়াও বক্তব্য রাখবেন অধ্যাপক ড. ফয়জুল হক (সিলেট), হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম ফারুকী (ঢাকা), হযরত মাওলানা হাফিজ সফর উদ্দিন, হযরত মাওলানা আব্দুর রহিমসহ আরও অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাওলানা ফয়জুর রহমান, সভাপতি, আল-ইহসান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কালাইউরা।
আয়োজকরা জানান, মাহফিলে কুরআনের আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনের দিকনির্দেশনা তুলে ধরা হবে। ধর্মপ্রাণ মুসলমানদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।