ঢাকা |
প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৭
এম. ফয়জুল হক শিমুল
নির্দ্বিধায় বলা যায় সুদক্ষ শিক্ষা প্রশাসন, শিক্ষার কাঙিত মানোন্নয়ন, শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন, শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া ও হতাশাব্যঞ্জক অবস্থায় দেশব্যাপী শিক্ষার বিপ্লব ঘটানোর কারিঘর, অমিততেজী, অক্লান্ত পরিশ্রমী, রতœগর্ভা সিলেটের বিয়ানীবাজারের কৃতি সন্তান বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা আন্দোলনকে তৃনমূল পর্যায় থেকে ডিজিটালাইজ করতে ক্লান্তিহীন প্রচেষ্ঠা সর্বমহলে প্রশংশিত হয়েছে।
তারই প্রধান অংশ হচ্ছে আইসিটি ট্রেনিং কোর্স। সারা দেশব্যাপী চলছে এ ট্রেনিং । এর মধ্য দিয়ে মানুষ গড়ার কারিঘর শিক্ষকরাই হবেন “ডিজিটাল বাংলাদেশ” গড়ার কারিগর । তথ্য প্রযুক্তির যুগে সারা দুনিয়া যখন “গ্লোবাল ভিলেজ” প্রক্রিয়ায় দূর্বার গতিতে এগুচ্ছে পুথিগত শিক্ষা দিয়ে আধুনিক বিশ্বে টিকে থাকার চিন্তা এখন বাতুলতা।
উন্নত জাতি গঠনে তথ্য প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। পুথিগত শিক্ষাকে কাজে লাগিয়ে প্রযুক্তিগত শিক্ষার প্রচার প্রসার ও দক্ষ জনশক্তি গঠনে সরকারী উদ্যোগে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থাকে সময়চিত্রের পক্ষ থেকে স্বাগত জানাই।
বিয়ানীবাজার উপজেলায় ইউআইটিআরসিই’র এর অধীনে পক্ষকাল ব্যাপী প্রতিব্যাচে ২৪ জন করে প্রতিদিন ২টি ব্যাচে ৪৪ জন শিক্ষক এ প্রশিক্ষণ নিচ্ছেন। প্রত্যেককে নাস্তা ও ভাতার ব্যবস্থা রয়েছে। সত্যিই এটা প্রশংসনীয়।
প্রশিক্ষণরত শিক্ষকদের সাথে আলাপকালে রহমতাবাদ দারুসসুন্নাহ দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মোঃ আব্দুর রহমান বলেন- “প্রশিক্ষণ কোর্সটি অত্যন্ত চমৎকার । এ কোর্সটি শিক্ষা ক্ষেত্রে বিপ্লব ও ডিজিটাল বাংলাদেশ গঠনে সহায়ক হবে”।
দুবাগ স্কুল এন্ড কলেজের প্রভাষক (জীব বিজ্ঞান) উমামা বেগম বলেন- “আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিক্ষা মন্ত্রনালয়ের এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। আশাকরি এই কর্মসূচী শিক্ষা ক্ষেত্রে প্রয়োগ করে দেশ ও জাতির উন্নতিতে অবদান রাখতে পারবো”।
সারপার হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার মুহাম্মদ ফয়জুল হক অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন- “ভিশন ২০২১ বাস্তবায়নে আইনিটি ট্রেনিং কোর্সের মাধ্যমে শিক্ষকরা যে উপকৃত হচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এ প্রশিক্ষণের ফলে ছাত্র ছাত্রীরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে শিখন পদ্ধতি ও সৃজনশীল পাঠ রপ্ত করতে আর কোন প্রতিবন্ধকতা থাকবেনা বলে আমার বিশ্বাস” ।
কোর্স কো- অর্ডিনেটর ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান বলেন- “জন-আকাংখা ও প্রত্যাশা বাস্তবায়নের উদ্দেশ্যে বর্তমান সরকার প্রযুক্তি নির্ভর উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভিশন ২০২১ ঘোষনা করেছে। সে লক্ষ্যে ইউআইটিআরসিই প্রকল্পের আওতায় এই ট্রেনিং ব্যানবেইসের একটি অন্যতম উদ্যোগ। শিক্ষকদের জন্য এ প্রশিক্ষণটি যে কত গুরুত্ববহ তা বলার অপেক্ষা রাখে না”।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।