কানাইঘাটে যুবলীগের কেন্দ্রীয় নেতা আহমদ আল কবিরের কুশপুত্তলিকা দাহ

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৭

কানাইঘাটে যুবলীগের কেন্দ্রীয় নেতা আহমদ আল কবিরের কুশপুত্তলিকা দাহ

কানাইঘাট যুবলীগের নতুন আহবায়ক কমিটি প্রত্যাখান করে ঝাড়– মিছিল

কানাইঘাট প্রতিনিধি :

কানাইঘাট উপজেলা ও পৌর যুবলীগের নতুন আহবায়ক কমিটি গঠন নিয়ে যুবলীগের নেতাকর্মীরা দ্বিদ্বা বিভক্ত হয়ে পড়েছেন। নতুন কমিটিকে এক ব্যাক্তির পকেট কমিটি আখ্যায়িত করে কমিটিকে প্রত্যাখান করে কানাইঘাট বাজারে গতকাল সন্দ্যা ৬টায় যুবলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঝড়– নিয়ে বিক্ষোভ মিছিল পরবর্তী বাজার ত্রীমোহনী পয়েন্টে প্রতিবাদ সভা করে পদ বঞ্চিত যুবলীগের নেতাকর্মীরা নতুন আহবায়ক কমিটিকে প্রত্যাখান করে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডঃ আহমদ আল কবিরের কুশপুত্তলিকা দাহ করে। গত ৪ এপ্রিল যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ স্বাক্ষরিত ২১ সদস্য বিশিষ্ট কানাইঘাট উপজেলা ও পৌর শাখা যুবলীগের দু’টি আহবায়ক কমিটিকে অনুমোদন দেন। উক্ত আহবায়ক কমিটি দলের গঠনতন্ত্র পরিপন্তী দাবী করে উপজেলা যুবলীগের বর্তমান কমিটির আহবায়ক মাসুক আহমদ ও যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন ও মীর মোঃ আব্দুল্লার অনুসারী যুবলীগের নেতাকর্মীরা বাজারে মিছিল বের করেন। পরে প্রতিবাদ সভায় যুবলীগের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ডঃ আহমদ আল কবির কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক’কে ভূল বুঝিয়ে উপজেলা ও পৌর যুবলীগের আহবায়ক কমিটি থাকার পরও তা জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক’কে অবহিত না করে উপজেলা ও পৌর যুবলীগের আহবায়ক বিলুপ্ত না করে সংগঠনের গঠনতন্ত্র লঙ্গন করে আহমদ আল কবিরের একক প্রচেষ্ঠায় সংগঠনের দুর্দিনের ত্যাগী ও পরিক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের দিয়ে এবং যারা কখনো সংগঠনের আন্দোলন সংগ্রামে দেখা যায়নি তাদেরকে দিয়ে উপজেলা ও পৌর যুবলীগের নতুন আহবায়ক কমিটি গঠন করায় উক্ত কমিটিকে অবাঞ্চিত ঘোষনা করা হয়। যুবলীগের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আরো বলেন, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশ মোতাবেক গত ৩০ মার্চের মধ্যে উপজেলার ৯টি ইউনিয়ন যুবলীগের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর যখন আমরা উপজেলা যুবলীগের সম্মেলন করার জন্য কেন্দ্রীয় ও  জেলা যুবলীগের নেতৃবৃন্দের কাছে সম্মেলনের তারিখ চাই তখনই উপজেলা ও পৌর যুবলীগকে ধ্বংশ করার জন্য ডঃ আহমদ আল কবির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ভূল বুঝিয়ে নতুন আহবায়ক কমিটি গঠন করেন। এই কমিটি যুবলীগের নেতাকর্মীরা কখনো মানবেনা। যেহেতু সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ও সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরান উপজেলা ও পৌর যুবলীগের আহবাক কমিটি বিলুপ্ত করেননি। তাই পুর্বের উপজেলা ও পৌর যুবলীগের কমিটির মাধমে সংগঠনের কার্যক্রম চলবে বলে বক্তারা ঘোষনা দেন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের বৈধ যুগ্ম আহবায়ক দাবীদার নাজিম উদ্দিন, মীর মোঃ আব্দুল্লাহ, যুবলীগ নেতা ফরিদ আহমদ, আলমগীর, সাহাব উদ্দিন, জাকির হোসেন, ইয়াহইয়া, জামিল আহমদ, নুরুল ইসলাম, ফারুক আহমদ, কাওছার, সারওয়ার, ইমরান, জামাল, হারুন, সুলতান প্রমূখ। প্রসংগত যে এনামুল হক’কে আহবায়ক, এসএম মাহবুবুল আম্বিয়া, গোলাম মোস্তফা রাসেল’কে যুগ্ম আহবায়ক এবং অপরদিকে জামাল উদ্দিন সেলিম’কে আহবায়ক ও দেওয়ার হুসেইন, ইফতেকার আলম’কে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কানাইঘাট উপজেলা ও পৌর কমিটি গঠন করা হয়।

এই সংবাদটি 850 বার পঠিত হয়েছে