ঢাকা |
প্রকাশিত: ৫:১০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৭
মধ্যপ্রাচ্যের কাতারে সড়ক দূর্ঘটনায় নিহত সুমন আহমদ (২২) এর প্রথম জানাযার নামায ২৫ শে জানুয়ারী বুধবার কাতারের স্হানীয় হামাদ হসপিটাল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। আজ বাংলাদেশ সময় সকাল ৮ ঘটিকার দিকে লাশ দেশে এসেছে । নিহত সুমন মৌলভীবাজার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নলডরী গ্রামের মখলিছ মিয়ার পুত্র। সে দীর্ঘ দুই বছর থেকে কাতারে গাড়ী চালক হিসেবে কর্মরত ছিলো।
গত ২ বছর থেকে কাতারের আলকুর এলাকার এক কাতারি নাগরিকের গাড়ীর ড্রাইবার হিসেবে কাজ করতো সুমন আহমদ। শনিবার মাঝরাতে আলকুর-সিমসিমা সড়কে গাড়ী চালানোর সময় আকস্মিক ভাবে গাড়ীর চাকা বিস্ফোরণ হয়ে ঘটনাস্থলেই গাড়ীটি উল্টে যায়। এসময় চালক সুমন ঘটনাস্থলেই মারা যান।নিহত সুমন আহমদ বাবা মার বড় সন্তান। তার ছোট দুই ভাই ও একবোন রয়েছে।
এদিকে, সড়ক দু্র্ঘটনায় নিহত সুমন আহমদের প্রথম জানায়ার নামাযে কাতারের হামাদ হসপিটাল সংলগ্ন মাঠে হাজারো প্রবাসী উপস্হিতিতে সম্পন্ন করা হয়েছে । উক্ত জানাযার নামাজে উপস্থিত ছিলেন বড়লেখা ওয়েলফেয়ার এসোসিয়েশন ট্রাস্ট কাতার এর সভাপতি ও বাংলার মানচিএ২৪. কম পএিকার প্রকাশক মো: দেলওয়ার হোসেন ।কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতার এর সভাপতি মো: শাজাহান মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম (মামুন )। জালালাবাদ এসোসিয়েশন কাতার এর সভাপতি মো: নজরুল ইসলাম,সহ-সভাপতি কপিল উদ্দিন, সাধারণ সম্পাদক মো: আলা উদ্দিন, সহ কাতারে অবস্হানরত বাংলাদেশী বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও কমিউনিটি নেত্রী বৃন্দ উপস্হিত ছিলেন । নামাজ শেষে নেতৃবৃন্দরা সুমন আহমদের জন্য মাগফিরাত কামনা করেন।তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
স্হানীয় সুএে জানাযায়, নিহত সুমনের লাশ ২৬ শে জানুয়ারী বাংলাদেশ সময় সকাল ৮ ঘটিকার দিকে দেশে এসে পৌছায়।আজ বাদ মাগরিব ৬.৩০ মিনিটের সময় স্হানীয় জামে মসজিদ সংগ্লর্ন মাটে জানাযার নামায শেষে পারিবারিক কবর স্হানে তাকে দাফন করা হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।