ঢাকা |
প্রকাশিত: ৬:০৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৭
বিয়ানীবাজারের কসবা সরকারি আদর্শ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট গ্রহণ মঙ্গলবার বেলা পৌনে ৩টা থেকে স্থগিত করার প্রায় পৌনে এক ঘন্টা পর ফের শুরু হয়েছে। বেলা সাড়ে ৩টার দিকে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।
এর আগে, ওই কেন্দ্রের বাইরে কাউন্সিলর মসনন উদ্দিনের সাথে অপর কাউন্সিলর প্রার্থী ইসলাম উদ্দিনের এক সমর্থকের বাগবিতণ্ডা হয়। এর জের ধরে উভয় কাউন্সিলর প্রার্থীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় কেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের চেষ্টাও করা হয়। এর প্রেক্ষিতে ভোট গ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়।
ওই কেন্দ্রে ‘ব্যাপক জাল ভোট’ পড়ছে বলে অভিযোগ করেছিলেন বিএনপিদলীয় প্রার্থী আবু নাসের পিন্টু, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কাশেম পল্লব ও স্বতন্ত্র প্রার্থী তফজ্জুল হোসেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।