কলেজ কক্ষে ছাত্রলীগ কর্মী লিটু খুন, গ্রেফতার-৪ অস্ত্র উদ্বার 

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৭

কলেজ কক্ষে ছাত্রলীগ কর্মী লিটু খুন, গ্রেফতার-৪ অস্ত্র উদ্বার 
বিয়ানীবাজার প্রতিনিধি
সিলেটের বিয়ানীবাজারে সরকারি কলেজে ছাত্রলীগ কর্মী লিটু খুনের মামলা ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।অপরদিকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে একটি রিভলভার ২টি রামদা।
 এদিকে ঘঠনার দিনে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয় কামরান, ফাহাদ ও এমদাদ কে  তাদের দেয়া জবানবন্দিতে
মামলা হওয়ার পর রাতে অভিযান চালিয়ে  দেলোয়ার হোসেন মিষ্টু নামের আরেক জন্য কে গ্রেফতার করে পুলিশ
লিটু খুনের ঘটনায় সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন নিহত লিটুর বাবা খলিল উদ্দিন। আসামিরা হলেন- কামরান, ফাহাদ , এমদাদুর , দেলোয়ার হোসেন মিষ্টু, সাহেদ, শিপু এবং কাউসার। তারা সবাই পাভেল গ্রুপের ছাত্রলীগ কর্মী।
বিয়ানীয় বাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, ‘রাতে খালেদ আহমদ লিটুর লাশ দাফনের পর তার বাবা খলিল উদ্দিন বাদী হয়ে সাতজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন। তার পরেই অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়। তাছাড়া  সাহেদের বাড়িতে তল্লাশি চালিয়ে ২টি রামদা উদ্ধার এবং রাতে অভিযানের সময় কলেজের সামনের এক সবজি বিক্রেতার মাচাংয়ের নীচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার উদ্ধার করা হয়েছে। তবে লিটু খুনের ঘটনায় এই রিভলবার ব্যবহার হয়েছে কিনা তা নিশ্চিত নয় পুলিশ।’
তিনি আরো জানান, ‘ময়নাতদন্তের সময় লিটুর মাথা থেকে উদ্ধার করা বুলেটটি পুলিশের হাতে আসলেই তা নিশ্চিত হওয়া যাবে।’
গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে  আদালতে প্রেরন করা হয়েছে জানান তিনি।
নিহত লিটু ওই কলেজের ছাত্র নয়। সে পেশায় একজন মোবাইল ফোন ব্যবসায়ী ও স্থানীয় ছাত্রলীগের পাভেল গ্রুপের কর্মী।

এই সংবাদটি 450 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ