কর্নেল তাহেরের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী পালন

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৬

কুলাউড়া উপজেলা জাসদের আয়োজনে মুক্তিযুদ্ধের ১১ নং সেক্টর কামান্ডার কর্নেল আবু তাহের বীর উত্তমের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়। গত ২১ জুলাই সন্ধ্যায় কুলাউড়া পাবলিক লাইব্রেরীতে উপজেলা জাসদের সভাপতি মইনুল ইসলাম শামীম এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের (জাসদ) সভাপতি জাকির হোসেন খাঁনের পরিচালনায় উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাসদের সহ-সভাপতি আশিষ কুমার ধর, সহ-সভাপতি আব্দুল গফফার কায়ছল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল হোসেন ইকবাল, যুগ্ম সম্পাদক আলগীর আলম শাহান, পৌর জাসদের সাধারণ সম্পাদক শফিক মিয়া আফিয়ান, উপজেলা জাসদের সহ-সাধারণ সম্পাদক আহমদ প্রিন্স ইসাক প্রমূখ।
সভার পূর্বে শহরে একটি বিশাল মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে।

এই সংবাদটি 528 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ