করোনা কেড়ে নিল দুদক পরিচালকের প্রাণ

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

করোনা কেড়ে নিল দুদক পরিচালকের প্রাণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক)পরিচালক জালাল সাইফুর রহমানেরমৃত্যু হয়েছে।

সোমবার ভোরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. রেজাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

জ্বর-কাশি নিয়ে গত ৩০ মার্চ থেকে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দুদকের এইপরিচালক।

তারস্ত্রী ও সন্তানকেও আইসোলেশনে রাখা হয়েছে বলে জানা গেছে।

মারা যাওয়া দুদক পরিচালক জালাল সাইফুর রহমানপ্রশাসন ক্যাডারের ২২ তম ব্যাচের কর্মকর্তা ছিলেন।২০১৭ সালের জুলাই মাসে তাকেদুদকের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়।

এই সংবাদটি 461 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ