ঢাকা |
প্রকাশিত: ৭:৫৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৫
রাজধানীর কমলাপুর এলাকায় পোশাক শ্রমিক নিহতের ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা তিনটি দাবিতে আন্দোলন করছেন। মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত আরামবাগ হতে কমলাপুর পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন আন্দোলনরত শ্রমিকরা। তাদের দাবিগুলো হলো- কমলাপুর রেল স্টেশনের সামনের রাস্তায় ফুট ওভারব্রিজ ও স্পিডব্রেকার নির্মাণ, নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ এবং ঘাতক বাসচালক আরিফের ফাঁসি।
শ্রমিকরা বলেন, গতকাল বাসচাপায় তিন নারী শ্রমিক ও এক হকার নিহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়াও হয়। কিন্তু মঙ্গলবার সকালে শ্রমিকদের প্রতিনিধিরা হাসপাতালে গিয়ে জানতে পারেন, সেখানে আহত বা নিহত কেউ নেই। শুধু আকলিমার লাশ মর্গে পড়ে আছে।
প্রত্যক্ষদর্শী রাশিদা জানান, রেহানা, হাজেরা ও আকলিমা একই সঙ্গে কাজ শেষে বের হয়ে মুগদার মান্ডা এলাকায় বাসায় ফিরছিলেন। তারা আরামবাগ-কমলাপুর সড়ক পার হয়ে রেল স্টেশনের সামনের রাস্তায় উঠতেই পেছন থেকে বলাকা পরিবহণের বাসটি প্রথমে একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এরপর ড্রাইভার বাসটিকে ঘুরিয়ে রং সাইড দিয়ে চালায়। এ সময় এক ওষুধ বিক্রেতাকে (হকার) পিষে ফেলে বাসটি। এরপর রাস্তায় চলাচলরত তিন শ্রমিক আকলিমা, হাজেরা ও রেহানার ওপর দিয়ে বাস চালিয়ে নেওয়া হয়। আকলিমার মাথা ফেটে মগজ বের হয়ে রাস্তায় পড়ে। বাকিদের কয়েকজন মিলে ভ্যানে করে হাসপাতালে নিয়ে যায়। পরে জানা যায়, হাসপাতালে তাদের মৃত্যু হয়।
তিনি প্রশ্ন তোলেন, লাশ গেল কই? নিশ্চয় লাশ গুম করে ফেলা হয়েছে। হয় নিহতদের লাশ দেখান, নাহলে আহতদের সশরীরে হাজির করেন, দাবি রাশিদাসহ সব পোশাক শ্রমিকের।
মশিউর নামের এক শ্রমিক বলেন, ‘আমরা গার্মেন্টস শ্রমিক। কাজ শেষে এ রাস্তার পাশ দিয়ে বাসায় ফিরি। বাসচালকরা কেন রং সাইড দিয়ে গাড়ি চালাবে? একজন শ্রমিক মারা গেলে তাকে দুই লাখ টাকা দিলে কী হবে? সে যদি বেঁচে থাকত, তাহলে তো সারাজীবন সে টাকা ইনকাম করতে পারত। টাকার দিয়ে কোনোদিন জীবনের দাম হতে পারে না।’
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।