ঢাকা |
প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
কমলগঞ্জ প্রতিনিধি ( মৌলভীবাজার )
মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় মাদক বিক্রির নগদ ৪২ হাজার ৯০০ টাকাও উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— দক্ষিণ কুমড়াকাপন গ্রামের খুরশেদ আলীর ছেলে মো. আতিকুর রহমান জুয়াদ (৪০) এবং একই গ্রামের আলী বদিখানের ছেলে আহমদ খান (৪০)।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কুমড়াকাপন এলাকার বালুমহালে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন হিসেবে এই দুই ব্যক্তিকে তল্লাশি করলে তাদের হেফাজতে থাকা ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ অর্থ পাওয়া যায়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এলাকাকে মাদকযুক্ত করতে পুলিশের এই কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।