ঢাকা |
প্রকাশিত: ১:৪৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৫
শীত এসেছে
শাকেরা বেগম শিমু
শীত এসেছে শীত এসেছে
পিঠাপুলির ধুম
সাজ সকালে কাঁথা মুড়ি
দেয় যে সবাই ঘুম।
খেঁজুর রসের পাঁয়েস-পিঠা
রোদে বসে খাইতে মিঠা।
পিঠার লোভে ছাড়ে সবাই
লেপ তোষকের উম
শীত এসেছে চলছে ঘরে
পিঠাপুলির ধুম।
শীতের ভোরে শিশির হাসে
স্নিগ্ধ-সবুজ কোমল ঘাসে।
সূর্য্যিমামা অলস যে তাই
দেরি করে উঠে,
গরু-বাছুর নিয়ে রাখাল
মাঠের পানে ছুটে।
গাঁ শিরশির ঠান্ডা হাওয়া
হিমের বুড়ি করছে ধাওয়া।
শীতের দিনে গরীব থাকে
ভীষণ অসহায়,
আর ধনীরা ঘুমায় সুখে
কোমল বিছানায়।
শাকেরা বেগম শিমু
ঠিকানা: আমেরিকা, মিশিগান
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।