ওয়ার্ডের মানুষ আমাকে ভালবেসে  ২য় বারের মত নির্বাচিত করেছে। আমি তাদের কাছে  ঋণী— ইউপি সদস্য নাজিম উদ্দিন

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, জুলাই ২, ২০১৬

ওয়ার্ডের মানুষ আমাকে ভালবেসে  ২য় বারের মত নির্বাচিত করেছে। আমি তাদের কাছে  ঋণী—  ইউপি সদস্য নাজিম উদ্দিন

বিয়ানীবাজার থেকে সংবাদদাতা:

সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে বিপুল ভোটে টানা ২য় বারের মতো বিজয়ী বিয়ানীবাজার উপজেলার  মুড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার নাজিম উদ্দীন  আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।  ২৫ রমজান, ১ জুলাই শুক্রবার স্হানীয় লম্বাঠিকর মাঠে  বিশাল পরিসরে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।

স্থানীয় গ্রাম বাসীর ও যুব সমাজের প্রতিনিধিত্বকারী বর্তমান ও নবনির্বাচিত ইউপি সদস্য নাজিম উদ্দীনের আমন্ত্রণে সাড়া দিয়ে  ইফতার মাহফিলে প্রায় সহস্রাধিক লোকজন উপস্থিত হন।বিয়ানীবাজার উপজেলার ও মুড়িয়া ইউপির বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি বৃন্দ, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ,উপজেলা প্রসাশন, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।

এক প্রতিক্রিয়ায় নাজিম উদ্দীন বলেন, এই ওয়ার্ডের মানুষ আমাকে ভালবেসে বিপুল ভোটে ২য় বারের মত নির্বাচিত করেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞচিত্তে ঋণী। আমার ওয়ার্ডের মানুষ ও স্থানীয় বিভিন্ন অঞ্চলের সম্মানিতজনদের সম্মানে ক্ষুদ্র এই আয়োজন করতে পেরে আমি আনন্দিত। আমার আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল।

এই সংবাদটি 525 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ