ওসমানী বিমানবন্দরে ৬০ লাখ টাকার বিদেশী সিগারেটের চালান আটক

প্রকাশিত: ৫:০৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৭

ওসমানী বিমানবন্দরে ৬০ লাখ টাকার বিদেশী সিগারেটের চালান আটক

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০ লাখ টাকার বিদেশী সিগারেটের চালান আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
শুক্রবার দুপুর পৌনে ১টায় ঢাকা থেকে আসা বিজি-৬০১ ফ্লাইট থেকে সিগারেটের এই চালান আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক প্রভাত কুমার সিংহ জানান, কাস্টমস বিভাগের সহযোগিতায় এই চালান আটকের পর যারা এই চালানের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

অপর এক সূত্র জানায়, আটক সিগারেটের চালানটি আবুধাবি থেকে ঢাকা হয়ে সিলেটে এসেছে। এই চালানের সঙ্গে জড়িত সন্দেহে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে সন্দেহভাজন দুজনকে আটক করেছে এপিবিএন।

এই সংবাদটি 673 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ