ওমরা হজ্জ পালন কালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জের দুই বিএনপি নেতা নিহত

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৬

ওমরা হজ্জ পালন কালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জের দুই বিএনপি নেতা নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি :সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে ওমরা হজ্জ পালন কালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বিএনপি নেতা নিহত হয়েছেন।সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় সৌদি আরবের ওয়াদি আল দাওয়াসের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। এত ঘটনাস্থলেই নিহত হন দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাসরত বিএনপি সৌদি আরব আল জুবাইল প্রাদেশিক কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন(৪৫) ও অপর বিএনপি নেতা আলী আসকর (৩৫)। সুনামগঞ্জের দিরাই পৌর সদরের ঘাগটিয়া গ্রামের মৃত উকিল আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুন ৩ সন্তানের জনক ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে আলী আসকর ২ সন্তানের জনক । এদিকে প্রবাসী দুই বিএনপি নেতার নিহতের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে দিরাই উপজেলা বিএনপিসহ প্রবাসীদের পরিবারে শোকের ছায়া নেমে আসে। নিহতদের পরিবারের স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজনদের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। বিএনপি সৌদি আরব আল জুবাইল প্রাদেশিক কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ আব্দুল মান্নান ও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ননাই হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য গত ১৪ জানুয়ারী সৌদি আর আল জুবাইল প্রাদেশিক কেন্দ্রীয় কমিঠিকে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব(দফতরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবির রিজভী স¦াক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অনুমোদন দেওয়া হয়।

এই সংবাদটি 662 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ