ওভারলোড ইটবোঝাই ট্রাকে ভেঙে গেল সোনাহাট সেতুর পাটাতন যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৬

ওভারলোড ইটবোঝাই ট্রাকে ভেঙে গেল সোনাহাট সেতুর পাটাতন যোগাযোগ বন্ধ

 

মোঃ রেজাউল করিম
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইটবোঝাই একটি ট্রাকের অতিরিক্ত ভারে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতুর পাটাতন ভেঙে গেছে। ফলে সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে, চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৬টার দিকে সোনাহাট স্থলবন্দরের দিকে যাওয়ার সময় ইটবোঝাই একটি ট্রাক সেতুর স্টিল অংশে উঠলে অতিরিক্ত লোডের কারণে সেতুর একটি পাটাতন ভেঙে ট্রাকটি দেবে যায়। সেতুটির লোড ধারণ ক্ষমতা সর্বোচ্চ ১০ টন হলেও ট্রাকটি প্রায় ৩৯ টন মাল বহন করছিল বলে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই সেতুর দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। জরুরি প্রয়োজনে অনেককে নৌকায় করে নদী পার হতে দেখা গেছে। এতে অফিসগামী মানুষ, এইচএসসি ও আলিম পরীক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা মারাত্মক ভোগান্তিতে পড়েন।

রাহিজুল ইসলাম নামের এক ভুক্তভোগী জানান, তিনি সোনাহাটে একটি ব্যাংকে চাকরি করেন। প্রতিদিনের মতো সময়মতো বাড়ি থেকে বের হলেও এসে দেখেন সেতুর পাটাতন ভেঙে গেছে। পরে বাধ্য হয়ে নৌকায় নদী পার হয়ে কাজে যোগ দেন।

এদিকে গর

এই সংবাদটি 178 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ