ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত প্রয়াসে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন শমশেরনগর গড়ে তুলতে হবে-কমলগঞ্জে কারা মহাপরিদর্শক

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৬

ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত প্রয়াসে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন শমশেরনগর গড়ে তুলতে হবে-কমলগঞ্জে কারা মহাপরিদর্শক

বিশেষ প্রতিনিধি : কারা মহা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন বলেছেন, নিজের এলাকার উন্নয়ন সাধনে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে ব্যক্তি স্বার্থের উর্দ্ধে উঠে কাজ করতে হবে। দিনে দিনে জনসংখ্যা বাড়ার সাথে সাথে শমশেরনগরে যানবাহন বেড়ে যাওয়ায় যানজট ঝুঁকিতে পড়েছে। তাছাড়া জনসংখ্যা ও ব্যবসা প্রতিষ্ঠান বেড়ে রাস্তাঘাটে ময়লা আবর্জনা বেড়ে গেছে। ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত প্রয়াসেই যানজটমুক্ত করে পরিচ্ছন্ন শমশেরনগর হিসাবে গড়ে তুলতে হবে। ৩ মার্চ বৃহস্পতিবার রাত আটটায় নিজ এলাকা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় এ কথাগুলো বলেন ।
স্থানীয় সংগঠন ক্লিন এন্ড বিউটিফুর শমশেরনগরের প্রধান পৃষ্ঠপোষক কারা মহা পরিদর্শক ব্রিগেিেডয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন এ সংগঠনের কার্যক্রম সম্পর্কে বৃহস্পতিবার মতবিনিময় সভার আয়োজন করেছিলেন। শমশেরনগর এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকায় বসবাসকারী চিকিৎসক সৈয়দ শাহাব মুনীর, শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ, সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির, অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান, প্রভাষক শাহাজান মানিক, সাংবাদিক মুজিবুর রহমান, এ এ টি এম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি এ বি এম আরিফুজ্জামান, মিজানুল হক স্বপন, ব্যবসায়ী মুহিবুর রহমান, আব্দুল মালিক, শফিউল আলম উজ্জল, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও সৈয়দ ইশতিয়াক উদ্দীন প্রমুখ।
আইজি প্রিজন আরো বলেন, মৌলভীবাজার জেলার গুরুত্বপূর্ণ জনপদ শমশেরনগরে আগের চেয়ে বহুগুন জনসংখ্যা বেড়েছে। ফলে দিনে দিনে রাস্তায় যানজটও সৃস্টি হচ্ছে। বাড়ছে ময়লা আবর্জনা। তাঁর সৃষ্টি ক্লিন এন্ড বিউটিফুল শমশেরনগর-এর মাধ্যমে সবার অংশ গ্রহনে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন শমশেরনগর গড়ে তুলতে চান তিনি। এজন্য প্রথমেই স্থানীয়ভাবে দল ও রাজনীতির উর্দ্ধে উঠে সবাইকে আমার নয় আমাদের বলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শুধু যানজট ও ময়লা আবর্জনা মুক্ত নয় এলাকার প্রয়োজনীয় উন্নয়ন করতে হবে। তিনি নিজ অবস্থান থেকে সহায়তা করবেন। আর সবাইকে স্থানীয়ভাবে এক হয়ে কাজ করতে হবে। তা হলে সকল সমস্যা দ্রুত সমাধান করা যাবে।

এই সংবাদটি 599 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ