ঢাকা |
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৪
স্টাফ রিপোর্টার : দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম-সেবা)। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা প্রজ্ঞাপনে মো. রেজাউল করিম এসএমপি কমিশনার হিসেবে পদায়ন হন।
রেজাউল করিম আগে এডিশনাল ডিআইজি হিসেবে এন্টি টেরোরিজম ইউনিটে কর্মরত ছিলেন। এর আগে ছিলেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার। ডিআইজি হিসাবে পদোন্নতি পেয়ে তিনি সিলেটে নিয়োগ পেয়েছেন। নতুন কমিশনারের দায়িত্বভার গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।