ঢাকা |
প্রকাশিত: ২:২৪ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০১৭
চলতি সেপ্টেম্বরের শুরুতে এই স্মার্টফোনটি বাজারে ছাড়া হবে। এর দাম ধরা হয়েছে ৫৯৯ ইউরো বা ৭০২ ডলার। সেপ্টেম্বরেই মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের নতুন আইফোন উন্মোচন করার কথা রয়েছে। ঠিক তার পরের মাসে দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৮ স্মার্টফোন উন্মোচনের সম্ভাবনা রয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এক সময় মোবাইল ফোন বাজারে আধিপত্য বিস্তার করা ফিনিশ প্রতিষ্ঠান নোকিয়া’র ব্র্যান্ড নাম ব্যবহার করে স্মার্টফোন তৈরি করছে স্বদেশীয় প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। এবার তাদের আনা নতুন এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে বিশেষ ডুয়াল ক্যামেরা। স্মার্টফোনটিতে একই সময়ে সামনের ও পেছনের ক্যামেরা দিয়ে ব্যবহারকারীরা ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন। একই সময়ে উভয় কাজে ব্যবহারের সুযোগ থাকা এই মোডের নাম দেওয়া হয়েছে ‘বোথই’।
৫.৩ ইঞ্চি ডিসপ্লে’র নোকিয়া ৮ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে অজো অডিও। এতে তিনটি মাইক্রোফোন রয়েছে, যার মাধ্যমে এটি ৩৬০ ডিগ্রি শব্দ ধারণে সক্ষম। অজো হচ্ছে নোকিয়ার ভার্চুয়াল রিয়ালিটি ক্যামেরার নাম। দামি এই ক্যামেরা হলিউডের চলচ্চিত্র নির্মাণ স্টুডিওগুলোতে ব্যবহার করা হয়। এইচএমডি স্মার্টফোনটিতে এই অডিও প্রযুক্তি ব্যবহার করেছে।
ম্যাট সিলভার, পলিশড ব্লু, ম্যাট ব্লু আর পলিশড কপার- এই চারটি রংয়ে পাওয়া যাবে স্মার্টফোনটি। অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ‘অ্যান্ড্রয়েড ও’ ব্যবহৃত এই স্মার্টফোনে ‘খাঁটি অ্যান্ড্রয়েড’ রয়েছে বলে দাবি এইচএমডি’র। এর মানে হচ্ছে, নির্মাতা প্রতিষ্ঠানটি আরও অন্য প্রতিষ্ঠানের মতো অ্যান্ড্রয়েড সিস্টেমে কোনো ধরনের পরিবর্তন আনেনি।
সিএনবিসি’র সঙ্গে এক সাক্ষাৎকারে এইচএমডি গ্লোবাল-এর প্রধান নির্বাহী ফ্লোরিয়ান সিশে বলেন, “আমরা নোকিয়া ব্র্যান্ড ও এ খাতের শীর্ষ পারফরমেন্সের সমন্বয়ের সঙ্গে উদ্ভাবনী গ্রাহক অভিজ্ঞতা নিয়ে ভাবছি। আমরা খুব দ্রুতই উন্নত স্মার্টফোন খাতে একটি চিহ্ন রাখতে সক্ষম হব।”
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।