ঢাকা |
প্রকাশিত: ৫:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০১৬

ফয়জুল হক শিমুল:শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন আমি আপনাদেরই সন্তান, আপনাদের কর্মী, আপনারা আমোকে ভোট দিয়ে নির্বাচিত করে আমাকে মন্ত্রী বানিয়েছেন। এই িবিয়ানীবাজারেই আমি লেখাপড়া করেছি। কিন্তু আজ আমি আপনাদের মাঝে কোন রাজনৈতিক দলের নেতা হিসাবে উপস্থিত হই নাই। আজ আমি এসেছি একজন কর্মী হিসাবে উপস্থিত হয়েছি । তাই আমি একজন কর্মী হিসাবে এমনভাবে কাজ করে যাবো যাতে বিশ্ববাসীর কাছে সিলেট বাসীর মুখ আরো উজ্জ্বল হয় এবং সম্মান বৃদ্ধি পায়।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, আমার রাজনীতি জীবন শুরু হয় সিলেটের এমসি কলেজে অধ্যয়নরত অবস্থায়।
তিনি তাঁর বক্তব্যে আরো বলেন, আমার সৌভাগ্য হয় ১৯৬৪ সালে প্রথম সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর সাথে তখন থেকে তাঁর জীবনের শেষ দিন অবধি আমি তাঁর স্নেহ ও ভালোবাসা পেয়েছিলাম।
বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভপতি আবুল হাছিব মনিয়ার সভাপতিত্বে ১০ নভেম্বর বৃহস্পতিবার বেলা ২ টায় উত্তর বিয়ানীবাজারে বিশাল গণ সমাবেশে মন্ত্রী উপরোক্ত কথা বলেন।
আপনাদের কাছে ঋণী দাবি করে তিনি বলেন, এই বিয়ানীবাজারের মানুষ আমাকে জন্ম দিয়েছেন, মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলেছেন, লেখাপড়া শিখিয়েছেন, রাজনীতি শিখিয়েছেন।তিনি আরো বলেন শিক্ষেক্ষেত্রে বাংলাদেশ আজ এগিয়ে গেছে , জাতিসংঘ , ইউনেস্কো শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের প্রশংসা করছে।
আওয়ামী লীগের ২০তম কাউন্সিলিং প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামীলীগের ২০তম জাতীয় সম্মেলন শুধু কথার কথা হিসাবে নয় বাস্তবেই এটি একটি ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ সম্মেলন। এই সম্মেলনে বিশ্বের প্রায় ২৭ টি দেশ থেকে অর্ধশত রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করেন। তারা বলেন বঙ্গবন্ধুর আদর্শে তাঁর সুযোগ্য কন্যা বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তা শুধু বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত করবে না সারা বিশ্বের উন্নয়নশীল দেশগুলোকে অনুপ্রাণিত করবেন।
বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান খানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক নাসির উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ময়নুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ কলা ও সাবেক চেয়ারম্যান সামসুদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুদ্দিন মাখন প্রমুখ।
মহাসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহরিয়ার কবির সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুল কাদির, চারখাই ইউপি চেয়ারম্যান মাহমদ আলী, দুবাগ ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, শেওলা ইউপি চেয়ারম্যান জহুর উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল ও জাকির হোসেন, অধ্যাপক আব্দুল খালিক, যুক্তরাজ্য প্রবাসী আবদুস শুক্কুর, প্রচার সম্পাদক হারুনুর রশিদ দিপু, সহ দপ্তর সম্পাদক দেওয়ান মাকসুদুল আউয়াল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এড. আব্বাস উদ্দিন, পৌরসভা আওয়ামী লীগের এবাদ আহমদ প্রমুখ।
সমাবেশ চলাকালীন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি, ছাত্র সংগঠন ও ব্যাক্তিগত পক্ষ থেকে নৌকা, ফুলের তোড়া দিয়ে মন্ত্রীকে অভিনন্দন জানানো হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।