ঢাকা |
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৬
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর এক ছাত্রীকে (১৭) লাঞ্ছিত করেছে ওই কলেজেরই এক ছাত্র। পৌর এলাকার চাতলগাঁও গ্রামের আব্দুল হান্নানের ছেলে ও কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র নাঈম মিয়া (১৮) এ ঘটনাটি ঘটিয়েছে বলে কলেজ শিক্ষক ও শিক্ষার্থীরা জানান।
মঙ্গলবার কলেজের ক্লাস চলাকালীন সময়ে দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুর দেড়টার দিকে বিরতির সময় দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী নাঈম একাদশ শ্রেনীর ঐ ছাত্রীকে আটক করে ছাদে যাওয়ার প্রস্তাব দেয়।
ছাত্রীটি এই প্রস্তাবে সাড়া না দেওয়ায় নাঈম জোর-জবরদস্তি শুরু করে। এক পর্যায়ে চড় থাপ্পর মারতে থাকে। এসময় মেয়েটির চিৎকারে আশেপাশের সকল শিক্ষার্থী ও শিক্ষকরা এগিয়ে এসে ছাত্রীকে উদ্ধার করেন। নাঈম তার মোটরসাইকেল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
কলেজ কর্তৃপক্ষ বিষয়টি থানা পুলিশকে জানালে কুলাউড়া থানার ওসি মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম ঘটনাস্থলে গিয়ে ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করে নিয়ে আসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নাঈম পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং নাঈমকে আটকের জন্য তার পিতা আব্দুল হান্নানকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলে পুলিশ জানায়।
এ বিষয়ে ছাত্রীটির মা অভিযোগ করে জানান, দীর্ঘদিন যাবত নাঈম আমার মেয়েকে উত্ত্যাক্ত করে আসছে। আমরা কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। আজ কলেজ ক্যাম্পাসে ওই ছেলেটি আমার মেয়েকে কথা বলার জন্য কলেজের ছাদে যাওয়ার প্রস্তাব দেয়। এতে আমার মেয়ে যেতে না চাওয়ায় সে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে সে প্রকাশ্যে চড় মারতে থাকে। এসময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এগিয়ে এলে নাঈম সেখান থেকে পালিয়ে যায়।
কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদিপ ভট্টাচার্য ছাত্র কর্তৃক ছাত্রী লাঞ্ছিতের বিষয়টি স্বীকার করে বলেন, ঘটনার আগ মুহুর্তে ছাত্রীকে উত্যক্ত করায় আমি নাঈমকে শাসিয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলি এবং ছাত্রীকে কমন রুমে পাঠিয়ে দেই। কিছুক্ষণ পরে ওই ছাত্রী ক্লাসে যাওয়ার সময় নাঈম (ছাত্রীকে) তাকে আটকিয়ে চড় থাপ্পর মারতে থাকে। এসময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এসে ছাত্রীটিকে রক্ষা করেন।
ঘটনার নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম জানান, আমরা আইনানুগভাবে এই বিষয়টির প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
সূত্র : আজকের সিলেট ডটকম
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।