ঢাকা |
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৫
এস এ সাব্বির আহমদ :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুক্তরাজ্য শাখার নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে আঞ্চলিক সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন সিলেটের বিশ্বনাথের কৃতিসন্তান ইকবাল হোসেন।
দীর্ঘদিন প্রবাসে থেকেও তিনি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। প্রবাসী সমাজে একজন নিবেদিতপ্রাণ ও পরিচিত মুখ হিসেবে ইকবাল হোসেনের রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। স্থানীয় প্রবাসী কমিউনিটির কল্যাণে তাঁর আন্তরিক অংশগ্রহণ, নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতার কারণে দলীয় উচ্চপর্যায়ে তাঁর এই অবদান স্বীকৃতি পেয়েছে।
নবগঠিত সেন্ট্রাল কমিটির ঘোষণার পর ওয়াটসঅ্যাপে আলাপকালে ইকবাল হোসেন বলেন,
“এই পদ আমার জন্য শুধু দায়িত্ব নয়, এটি এক বিশাল সম্মানেরও বিষয়। এনসিপি সবসময় জনগণের অধিকার, গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী একটি দল। আমি দলের আদর্শ বুকে ধারণ করে যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়ে কাজ করে যেতে চাই।”
তিনি আরও বলেন,
“বিশ্বনাথ ও সিলেটের মানুষের দোয়া ও সহযোগিতা নিয়েই আমি প্রবাসের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে চাই।”
ইকবাল হোসেনের এই অর্জনে স্থানীয় ও প্রবাসী বিশ্বনাথবাসীর মধ্যে আনন্দ ও গর্বের সঞ্চার হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শুভেচ্ছা জানিয়ে লিখেছেন —
“বিশ্বনাথের তরুণদের গর্ব আমাদের ইকবাল!”
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।