এনটিআরসিএ কর্তৃক সুপারিশকৃতদের নিয়োগ হলে এমপিও দেয়া হবে

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৯

এনটিআরসিএ কর্তৃক সুপারিশকৃতদের নিয়োগ হলে এমপিও দেয়া হবে

স্টাফ রিপোর্টার: বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক বিভিন্ন পদে সুপারিশকৃতদের নিয়োগ হলে এমপিও দেবে সরকার এমনটি জানালেন এনটিআরসিএ চেয়ারম্যান এস.এম আশফাক হোসেন (অতিরিক্ত সচিব) । দৈনিক শিক্ষার প্রতিবেদক বুরহান হাসান নাইম ও রুম্মান তুর্য’র সাক্ষাতকারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন ২০১৮ সালের নীতিমালা অনুযায়ী বেতন/ ভাতা দেয়ার কথা বলা আছে। কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে এ ব্যাপারে ধু¤্রজাল সৃস্টি করা হয়েছে। যেসব প্রতিষ্ঠান এমপিওভূক্ত নয় সেসব প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেনা এমন ধু¤্রজালের প্রতিক্রিয়ায় তিনি বলেন যেহেতু সরকার নিয়োগ দিচ্ছে সেহেতু মাউসি ও শিক্ষা অফিসার কর্তৃক যাচাই বাচাই করে পর্যায়ক্রমে তাদের এমপিওভূক্ত প্রতিষ্ঠানের জন্য ঐ শিক্ষকের এমপিও নিশ্চিত করা হবে। আর ননএমপিও কোন প্রতিষ্ঠান ননএমপিও থাকবে না। তবে বিভিন্ন প্রতিষ্ঠানে এমপিও পাবেনা মর্মে যে মিথ্যা তথ্য পরিবেশন করা হচ্ছে তা হয়ত ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য কেউ কেউ করছেন। যে পদে যাকে নিয়োগ দেয়া হয়েছে সে পদে এলাকার কেউনা কেউ অথবা সভাপতির আত্মীয় স্বজন চাকুরী করছে বিধায় এনটিআরসিএ কর্তৃক সুপারিশকৃতরা নিয়োগ হলে এদের চাকরী চলে যাবে মনে করে এসব গুজব ছড়ানো হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। এমনকি এনটিআরসিএ কর্তৃক সুপারিশকৃতদের নিয়োগ না দিলে সংশ্লিস্ট প্রতিষ্ঠানের কমিটি বাতিল সহ সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে বলে তিনি জানান। তিনি আরো বলেন ননএমপিও প্রতিষ্ঠানে যদি প্রার্থী জয়েন্ট না করে তবে নিশ্চিত তার চাকরী চলে গেল আর যদি জয়েন্ট করে তবে লিগ্যাল রাইটস অবশ্যই সেও এমপিওভূক্ত হবে। কারণ কোন প্রতিষ্ঠান ননএমপিও থাকবে না।

এই সংবাদটি 593 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ