ঢাকা |
প্রকাশিত: ৮:৩৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি:
দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষ্যে এবং দায় দেনা পরিশোধের বিবরণী নিয়ে সংবাদ সম্মেলন করেন মৌলভীবাজার পৌর মেয়র আলহাজ¦ মো. ফজলুর রহমান।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে পৌর মিলনায়তনে সংবাদ সম্মেলনে মেয়র গত এক বছরের কাজের একটি লিখিত প্রতিবেদন উপস্থাপন করেন। এসময় তিনি জানান, মৌলভীবাজার পৌরসভাকে ক্লিন সিটি ও একটি আধুনিক ডিজিটাল নগরী গড়ে তুলতে শুরু থেকেই তিনি কাজ করে যাচ্ছেন। পৌরসভার প্রধান সমস্যা গুলো চিহ্নিত করে সে অনুযায়ী তিনি কাজ শুরু করেছেন।
তিনি শহরের ড্রেন, রাস্তাঘাট, কোদালীছড়া, শহরের ময়লা আবর্জনা পরিষ্কার, যানজট নিরসন ইত্যাদি বিষয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
এসময় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি এম এ সালাম, সহ-সভাপতি রাধাপদ দেব সজল, আবদুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, আকমল হোসেন নিপু, সরওয়ার আহমদ, ফেরদৌস আহমেদ, সালেহ এলাহী কুটি, আনহার আহমদ সমশাদ, হাসানাত কামাল, শ ই সরকার জবলু ও এ এস কাঁকন প্রমুখ।
সংবাদ সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন খাঁন, কাউন্সিলর জালাল আহমদ ও রনধীর দে কানু প্রমুখ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।