এক ফোটা রক্তই বলে দেবে ক্যান্সার কিনা

প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৫

এক ফোটা রক্তই বলে দেবে ক্যান্সার কিনা

প্রথাগত ভাবে  ক্যান্সার ধরতে একটার পর একটা স্ক্যান এবং সার্জিক্যাল বায়োপ্সি দরকার হয় কিন্তু নয়া পদ্ধতিতে এই রোগ ধরা পড়বে আঙুলের এক ফোটা রক্ত থেকেই৷

সুইডেনের উমেয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা রক্তের প্ল্যাটলেটের আরএনএ টেস্ট করেই রোগটিকে সনাক্ত করতে পারবে৷ এক ফোটা রক্ত পরীক্ষা করেই বলে দিতে সক্ষম হবে কি ধরনের ক্যান্সার এবং তা দেহের কোথায় হয়েছে ৷

এই বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার গবেষক তথা এই গবেষণাপত্রের অন্যতম লেখক জোয়ানস নিলসন বলেন, ‘‘ক্যান্সার ধরার ক্ষেত্রে তা প্রাথমিক অবস্থায় থাকা বাঞ্ছনীয়৷ আমরা পরীক্ষা করে দেখেছি নতুন এই  রক্তের বিশ্লেষন পদ্ধতির বায়োপ্সিতে ক্যান্সার ধরা পড়বে৷

যা ভবিষ্যতে ফুসফুসে ক্যান্সারের ক্ষেত্রে সেল টিস্যুর নমুনা নেওয়ার কোনও দরকার পড়বে না৷’’ তবে এই পদ্ধতি এখনও ১০০ শতাংশ নির্ভুল নয়, তবে এটা নিশ্চিতভাবেই আশাপ্রদ ৷

দেখা গিয়েছে ৯৬ শতাংশ সঠিক৷ গবেষকরা ২৮৩ জনের রক্ত নিয়ে সমীক্ষা চালায় যার মধ্যে থেকে ২২৮জনের কোনও না কোনও ধরনের ক্যান্সারের লক্ষণ মিলেছে তবে বাকী ৫৫ জনের ক্ষেত্রে তা ধরা পড়েনি৷ 

রক্তের নমুনা নিয়ে তা বিশ্লেষণ করে গবেষকরা বিভিন্ন স্তরের থাকা ক্যান্সার চিহ্নিত করেছেন৷ তা করতে গিয়ে দেখা গিয়েছে একেবারে প্রাথমিক অবস্থায় থাকা ৩৯জন রোগীর রক্ত বিশ্লেষণ করতে গিয়ে নজরে এসেছে  ক্যান্সার সনাক্তকরণে ১০০ শতাংশই সঠিক৷

তারপরের ধাপে পরীক্ষা করতে গিয়ে ভাল ফল দেখা গেলেও একই রকম ভাবে কার্যকর হয়নি৷  টিউমারের উৎসস্থল চিহ্নিত করার ক্ষেত্রে ৭১শতাংশ সঠিক৷   এই ধরনের লিকুইড বায়োপ্সি পদ্ধতিকে এই গবেষণাপত্রে লেখকরা একেবারে ক্যান্সার সনাক্তকরণের বিকল্প পদ্ধতি বলতে চাইছেন না তবে এই পদ্ধতিকে আরও ঘষামাজা করলে চিকিৎসক এবং রোগী উভয়ের কাছেই নতুন দিগন্ত খুলে দিতে পারে৷ 

এই সংবাদটি 876 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ