এক্সক্লুসিভ: “জঙ্গিবাদ নিপাত যাক, মানবতা মুক্তি পাক”

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৬

এক্সক্লুসিভ: “জঙ্গিবাদ নিপাত যাক, মানবতা মুক্তি পাক”

ফয়জুল হক শিমুল: ৭ আগষ্ট রোববার সিলেট জেলা প্রশাসক মিলনায়তনে জেলা প্রশাসন ও সিলেট অনলাইন প্রেসক্লাবের যৌথ উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে অনলাইন গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় মূল প্রতিপাদ্য ছিল “জঙ্গিবাদ নিপাত যাক মানবতা মুক্তি পাক ” সভায় বক্তারা বিভিন্ন মত প্রকাশ করেন।

 

1003 copy

 

প্রধান অতিথি: জেলা প্রশাসক জয়নাল আবেদীন বলেন-ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম, ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই। ইসলামের নাম যারা ব্যবহার করে যারা অপব্যাখ্যা দিচ্ছে তারা আসলে মুসলমান নয়। তারা প্রযুক্তির অপব্যবহার করে ধর্মের নামে উগ্রতা ছড়িয়ে নির্মম ও নিষ্টুর ভাবে মানুষ হত্যা করছে। এই দেশ আপনার আমার সকলের। তাই সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধে অনলাইন গণমাধ্যমের সকল সংবাদিকদের নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বর্থে, এলাকার স্বার্থে, দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

1010

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরীর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব, সিলেট মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার ফয়সল মাহমুদ, জেলা পুলিশের মূখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) সুজ্ঞান চাকমা, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম।

 

প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী বলেন-জঙ্গিবাদ যারা তারা উচ্চবৃত্ত পরিবারের সন্তানদের টার্গেট করে প্রথমে তাদেরকে ধর্ম নামাজ রোজা এসব কথা বলে পওে জিহাদ ও হিজরত ইত্যাদির ধিকে ধাবিত করে। প্রথমে মাদরাসার ছেলেদেরকেকে নিয়ে তাদের মিশন ছিল কিন্তু মাদরাসার ছেলেরা যারা সামন্যতম কোরান হাদিস পড়েছে তারা এদিক অগ্রসর হয়নি তাই তাদের এ মিশন ব্যর্থ হয় এখন ইংলিশ মিডিয়াম স্কুল ও উচ্চবিত্তের ছেলেদের নিয়ে তাদের মিশন । তিনি বলেন এদেরকে প্রতিরোধে অনলাইন গণমাধ্যমের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

 

1004

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ফয়ছল মাহমুদ-পবিত্র কোরানের সুরা বাকারার একটি আয়াত তেলাওয়াত করে তার তরজমা করেন যেখানে বলা হয়েছে `মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমারা আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি অথচ আদৌ তারা ঈমানদার নয়। তারা আল্লাহ ও ঈমানদারদেরকে ধোকা দেয় অথচ তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকেকে ধোকা দেয়না তারা তা অনুভব করতে পারেনা ।`  তিনি বলেন আমার মনে হয় গতকালই এ কোরআনের আয়াত নাজিল হয়েছে। জঙ্গিবাদ যারা করে তারা নিজেরাই নিজেদের কোরআনের অপব্যাখ্যা করে ধোকা দিতেছে।

 

 

1005

 

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) সুজ্ঞান চাকমা – মুসলিম শরীফের একটি হাদিসের উদৃতি দিয়ে বলেন কোন ধর্মে মানুষ হত্যা করার বৈধতা দেয়নি। হাদিসের সারাংশ উল্লেখ করে তিনি বলেন- প্রথমে হাত দিয়ে এরপর যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে এর পর ক্ষমতা না থাকে তবে অন্তর দিয়ে আমাদের কে খারাপ কাজ প্রতিহত করতে রাসুল (স) বলেছেন।

 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল, সিনিয়র সাংবাদিক খালেদ আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের কোষাধক্ষ্য মেহেদী কাবুল, সহ-সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, ক্রীড়া ও সাংষ্কৃতি সম্পাদক প্রণব কান্তি দে, জাগো সিলেট ডট নিউজের সম্পাদক শিপন খান, সিলেট বাংলা নিউজ ডটকম’র সম্পাদক কামাল আহমদ।

 

মতবিনিময় শেষে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য অনলাইন সাংবাদিকদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক।

1006

উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের তথ্য-প্রযুক্তি সম্পাদক কে.এ রহিম, নির্বাহী সদস্য মারুফ হাসান ও শিব্বির আহমদ ওসমানী, সিলেট মিডিয়া ডটকম সম্পাদক মিছবাহ মনজুর, নিউজ চেম্বার টোয়েন্টিফোর ডটকম সম্পাদক তাওহীদুল ইসলাম, সিলেটের কন্ঠ ডটকম সম্পাদক জাবেদ আহমদ, সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকম সম্পাদক আফরোজ খান, চাইল্ড নিউজ টোয়েন্টিফোর ডটকম সম্পাদক তোফোলেল আহমদ, সদর বার্তা ডটকম সম্পাদক এ্যডভোকেট নূরুল আমীন, সময়চিত্র ডটকম সম্পাদক এম. ফয়জুল হক শিমুল, সিলেট প্রেস ডটকম সম্পাদক আলতাফুর রহমান আনসার, ডেইলি বিডি নিউজ ডটনেট সম্পাদক ফারহানা বেগম হেনা, নিউজ ওরগার টোয়েন্টিফোর ডটকম বার্তা সম্পাদক মাসুদ আহমদ রনি, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি মঈনুল মুরসালিন, সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাবি¦র, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম. আব্দুল জলিল, সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন প্রমূখ।

মতবিনিময় সভায় প্রায় অর্ধশতাধিক অনলাইন নিউজ পোর্টালের দ্বায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অনুষ্টানটি সরাসরি সম্প্রচার করে দৈনিক সিলেট ডটকম।

 

 

 

এই সংবাদটি 647 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ