একজন স্বামী হিসেবে রাসূল (সা.) কে আদর্শ বানাতে পারেন

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০১৯

একজন স্বামী হিসেবে রাসূল (সা.) কে আদর্শ বানাতে পারেন

রাসূল (সা.) সমগ্র মানব জাতির জন্য আদর্শ। তিনি যেমন নবী, রাসূল ও সেনাপতি, রাষ্ট্রপতি ছিলেন, অন্যদিকে তিনি তার স্ত্রীদের কাছে সবচেয়ে উত্তম স্বামী ছিলেন। একজন স্বামী হিসেবে আপনি রাসূল (সা.) কে যদি আপনার আদর্শ বানাতে পারেন, তবে পৃথিবীর সব স্ত্রীরাই সুখী হবেন।

পবিত্র কোরআনে আল্লাহতায়ালা ইরশাদ করেন, তারা তোমাদের পোশাক এবং তোমরাও তাদের পোশাক। (সূরা বাকারা ১৮৭ নং আয়াত)। একজন পুরুষের জীবনে আশা থাকে, ভালো একজন স্ত্রী পাওয়া। একটি মেয়ের জীবনে সবচেয়ে বড় চাওয়া ও পাওয়া একজন উত্তম স্বামী। একজন উত্তম স্বামীই পারে তার স্ত্রীর জীবন পরিপূর্ণ করতে। স্বামীর বাড়ির লোকজন যতই নিষ্ঠুর হোক, যতই খারাপ হোক, স্বামী যদি তার স্ত্রীকে বুঝতে পারে, তবে তাদের সংসার জীবন সুখে ভরপুর হয়ে যাবে। সেখানে পাওয়া যাবে জান্নাতের সন্ধান।

একজন ভালো স্বামীর চরিত্র হবে এমন- আপনি বাইরের কাজ করে এসে দেখলেন, আপনার স্ত্রীর রান্না বা অন্যান্য কাজে বিলম্ব হচ্ছে, তখন আপনি রাগ না করে তাকে সহযোগিতা করুন। দেখবেন স্ত্রী আপনাকে কত পছন্দ ও সম্মান করে।

লেখক : প্রাবন্ধিক

এই সংবাদটি 663 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ