এইমাত্র পাওয়া –শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত আটক

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, মে ৩১, ২০১৬

এইমাত্র পাওয়া –শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত আটক

 

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঝটিকা অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ।
শ্রীমঙ্গল থানা সুত্র জানায়, ৩১মে মঙ্গলবার ভোর রাতে উপজেলার উত্তর উত্তরসুর এলাকার ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে ডাকাতির প্রস্তুতিকালে এদের আটক করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান।
শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, আটককৃতরা হলো-শ্রীমঙ্গল শাপলাবাগ রেল কলোনি এলাকার মোঃ আলামিন (৩৪), চাঁদপুর জেলার হাজীগঞ্জ জয়পুর এলাকার মোঃ রুপিয়ান (২৪), মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দক্ষিণ রাসটিলা এলাকার মোঃ ইব্রাহিম মিয়া (৫০) ও ইসহাক মিয়া (৪০) এবং একই উপজেলার উত্তর কালিগাঁও এলাকার মোঃ জাহাঙ্গীর মিয়া (৩৯)। এসময় তাদের কাছ থেকে ৬টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ১টি টিন কাটার কেচি ও ১টি বড় হেকসো ড্রাইভার উদ্ধার করা হয়। এদেরকে মঙ্গলবার কোর্টে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি 892 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ