ঢাকা |
প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, জুন ৫, ২০১৬
ডেক্স রিপোর্ট: চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সকাল সাতটার দিকে ছেলেকে স্কুলের বাসে তুলে দিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।সূত্র : আমােেদর সময়
নিহত মাহমুদা খানম মিতুর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজে রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার ইকবাল বাহার জানান, সকালে ছেলে আক্তার মাহমুদ মাহিদকে নিয়ে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের উদ্দেশে রওনা হন মিতু। বাসা থেকে ৫০ গজ দূরে রাস্তায় মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত প্রথমে মিতুকে ধাক্কা দেয়। পরে তাকে ছুরিকাঘাত করে। এরপর মাথার পেছনে গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
তিনি জানান, খবর পেয়ে তিনিসহ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
বাবুল আক্তার সিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি-গোয়েন্দা) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি এসপি পদে পদোন্নতি পেয়ে ঢাকায় বদলি হয়ে এসেছেন। তাদের এক ছেলে ও এক মেয়ে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামউদ্দিন জানান, চট্টগ্রামে জঙ্গি দমনে স্যারের (এসপি বাবুল আক্তার) সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি অনেক জঙ্গি ধরেছেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এ কারণেই তার স্ত্রীকে হত্যা করা হতে পারে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।