ঢাকা |
প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০১৬
এইচএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর সারাদেশে ৭৪ দশমিক ৭০ শতাংশ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫৮ হাজার ২৭৬ জন।
গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬৯ দশমিক ৬০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ৪২ হাজার ৮৯৪ জন।
সেই হিসাবে এবার উচ্চ মাধ্যমিকে পাসের হার বেড়েছে ৫ দশমিক ১ শতাংশ পয়েন্ট। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও ১৫ হাজার ৩৮২ জন বেড়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এ সময় তার সঙ্গে ছিলেন।
বেলা ১টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের ঘোষণা দেবেন।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ঢাকা বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৫৩ শতাংশ, জিপ্র্বোিএ-৫ পেয়েছে ২৮ হাজার ১১০ জন। সর্বোচ্চ পাসের হার যশোর বোর্ডে, ৮৩ দশমিক ৪২ শতাংশ। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৫৮৬ জন শিক্ষার্থী। গতবার এই বোর্ডে পাস করেছিল ৪৬ দশমিক ৪৫ শতাংশ।
কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৯১২ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৬৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৮৯৯ জন।
রাজশাহী বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৪০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ছয় হাজার ৭৩ জন। সিলেট বোর্ডে পাসের হার ৬৮ দশমিক ৫৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩৩০ জন।
চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৬০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ২৫৩ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৭০ দশমিক ১৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৭৮৭ জন।
কারিগরি বোর্ডে পাসের হার ৮৪ দশমিক ৫৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ছয় হাজার ৫৮৬ জন। আর মাদ্রাসা বোর্ডে ৮৮ দশমিক ১৯ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৪১৪ জন।
এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩ এপ্রিল শুরু হয়। শেষ হয় ২২ জুন। সেই হিসাবে এবার ৫৬তম দিনে এ ফল প্রকাশ পেল।
এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১২ লাখ ১৮ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।