এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকলকে কলেজ ছাত্রদলের অভিনন্দন

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০১৬

এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকলকে কলেজ ছাত্রদলের অভিনন্দন

এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি এম আলম হোসেন চৌধুরী,১ম যুগ্ম -সম্পাদক মুজাক্কির আহমদ লোদী, সহ-সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন লিমন।
এক শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ সকল ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং ভবিষ্যতে এ সাফল্যতার ধারা বজায় রাখাতে দৃঢ় আহবান জানান। এইচএসসি/আলিম (সমমান) পরীক্ষায় কৃতকার্য সকল শিক্ষার্থী ভাই বোনদের কে বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্রদলের পক্ষ থেকে প্রানঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
যারা উত্তীর্ণ হতে পারেনি সেসকল ভাই-বোনদের প্রতি সমবেদনা জানাই।

এই সংবাদটি 865 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ