ঢাকা |
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৬
স্পোর্টস রিপোর্টারঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলহাজ্ব উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারী রোববার বিকালে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি। এসময় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব ও সাবেক জাতীয় দলের ফুটবলার পিযুষ কান্তি দেব। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধূরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল হক, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল ফুটবল একাডেমীর পরিচালক মোঃ ইকরামুল রহমান রানা প্রমুখ।
শ্রীমঙ্গল খেলোয়ার কল্যাণ সমিতির আয়োজনে ফাইনাল খেলায় শ্রীমঙ্গল ফুটবল একাডেমী ও কুলাউড়ার রবির বাজার ফুটবল একাডেমী অংশ গ্রহন করে। খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে অমিমাংসিত থাকে। পরে ট্রাইব্রেকারে শ্রীমঙ্গল ফুটবল একাডেমী ৬-৫ গোলে কুলাউড়ার রবির বাজার ফুটবল একাডেমী হারিয়ে চ্যাম্পিয়ান হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।