উন্নয়ন প্রকল্পের নামফলক ভাঙচুর: ক্ষোভ, দোষীদের শাস্তির দাবি

প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০২৬

উন্নয়ন প্রকল্পের নামফলক ভাঙচুর: ক্ষোভ, দোষীদের শাস্তির দাবি

মাধবপুর প্রতিনিধি:
২নং চৌমুহনী ইউনিয়নের বিষ্ণপুর এলাকায় একটি সড়ক উন্নয়ন প্রকল্পের নামফলক ভাঙচুরের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। জানা যায়, সাবেক চেয়ারম্যান মো. আপন মিয়ার সময়ের একটি প্রকল্পের সাইনবোর্ড রাতের আঁধারে ভেঙে ফেলে দুর্বৃত্তরা।
এ ঘটনায় ছাত্রদল নেতা হামিদুর রহমান নিন্দা জানিয়ে বলেন, রাজনৈতিক ভিন্নমত থাকলেও উন্নয়ন কাজের স্বীকৃতি মুছে ফেলা অনুচিত। তিনি দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান।
এলাকাবাসীও ঘটনার বিচার ও ভবিষ্যতে এমন ঘটনা রোধে সচেতনতার আহ্বান জানিয়েছেন।

এই সংবাদটি 88 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ