ঢাকা |
প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৩
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি বলেছেন- ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনককে স্বপরিবারে হত্যা করে আওয়ামীলীগকে স্তব্ধ করতে পারেনী। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা দেশের হাল ধরে দেশকে উন্নয়নশীল দেশে রুপান্তর করেছেন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান তিনি।
বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ১৩ আগস্ট রোববার নবনির্মিত ৪ তলা ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠান এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে তিনি উপরোক্ত কথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সুয়েব আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান , উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস নান্টু, ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ময়নুল হক, ৬নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমদ, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী প্রমুখ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।