উত্থানে ফিরছে বীমা খাত: ১৯ কোম্পানির দর বেড়েছে

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৬

উত্থানে ফিরছে বীমা খাত: ১৯ কোম্পানির দর বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: সার্বিক পুঁজিবাজার যখন পতনের মুখে ঠিক তখনই উর্ধ্বমুখি ধারায় ফিরছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের বেশির ভাগ কোম্পানি। এর আগে গত কয়েকদিন ধরে পতন মুখি অবস্থানে ছিলো বীমা খাত। তবে আজ মঙ্গলবার ও সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পতনের খরা কাটিয়ে উত্থান ধারায় ফিরছে বীমা খাত। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বীমা খাতের ৪৭ টি কোম্পানির মধ্যে ১৯টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। কমেছে ১৩টির এবং অপরিবকর্তত রয়েছে বাকি ১৫ টি কোম্পানির শেয়ার দর।

বাজার বিশ্লেষণে দেখা যায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ৪৭টি কোম্পানির মধ্যে আজ সকল কোম্পানির শেয়ার লেনদেন হয়। দিনের লেনদেন শেষে দেখা যায়, ৪৭টি কোম্পানির মধ্যে ১৯টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পায়, যা ৪০.৪২ শতাংশ। শেয়ার দর কমেছে মাত্র ১৩টি কোম্পানির। অর্থাৎ ২৭.৬৫ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। অন্যদিকে তালিকাভুক্ত বাকি ১৫টি কোম্পানির শেয়ার লেনদেনে কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ আজ ৩১.৯১ শতাংশ কোম্পানির শেয়ার লেনদেনে কোনো পরিবর্তন হয়নি।

এদিকে সার্বিক বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩২৫ টি সিকিউরিটিজের ১০ কোটি ২১ লাখ ৫২ হাজার ১৬৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। টাকার অংকে যার মূল্য ৪৫৪ কোটি ৪ লাখ ৩১ হাজার ১৭২ টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজসমূহের মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ১৩২টির ও অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির শেয়ার দর।

এছাড়া মঙ্গলবার ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১.৪৩ পয়েন্ট, শরীয়া সূচক কমেছে ২.২০পয়েন্টে আর ডিএস৩০ সূচক কমেছে ২.৬১ পয়েন্ট।

মঙ্গলবার যেসব কোম্পানির শেয়ার দর বেড়েছে সেগুলো হলো- অগ্রণী ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, কর্ণফূলী ইন্স্যুরেন্স, মার্চেন্ট ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স ওসোনারবাংলা ইন্স্যুরেন্স।

যেসব কোম্পানির শেয়ার দর কমেছে- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, ইসলামিক ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্স।

যে সব কোম্পানির শেয়ার দরে কোনো পরিবর্তন হয়নি। সেগুলো হলো- বিজিআইসি ইন্স্যুরেন্স, বিএনআইসিএল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও সানলাইফ ইন্স্যুরেন্স।

এই সংবাদটি 555 বার পঠিত হয়েছে